সংগৃহীত ছবি
জাতীয়

পাকিস্তান থেকে চাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তান থেকে চাল আমদানির লক্ষ্যে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ।

আরও পড়ুন : খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

মঙ্গলবার (১৪ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ ও খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল খালেক এ সমঝোতা স্মারকে সই করেন।

আরও পড়ুন : সীমান্তে এখন উত্তেজনা নেই

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে আতপ চাল আমদানির জন্য ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান ও খাদ্য অধিদফতরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে।

এ সময় খাদ্য সচিব মো. মাসুদুল হাসান, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব শাকিল আহমেদ মাংনেজো, হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফসহ উভয়পক্ষের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা