সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরি 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরের চারীগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়রা ওই কবরস্থানে প্রায় ১২টি কবর খুঁড়া দেখে জনপ্রতিনিধিদের সংবাদ দেয়।

আরও পড়ুন: চাকরি হারালেন ৬ শিক্ষানবিশ পুলিশ সুপার

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কবরস্থানের ১২টি কবর খুঁড়া অবস্থায় দেখা গেলেও চারটি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোর।

শ্রীনগর সার্কেল (এএসপি) আনিসুর রহমান জানান, কবরস্থানগুলোতে প্রাচীর না থাকাতে চোর চক্র অতি সহজে নেক্কার জনক ঘটাতে সক্ষম হয়। কবরস্থানের কমিটিকে চারিদিকে প্রাচীর দেওয়ার অনুরোধ করেন।

তিনি আরো জানান, কবর খুঁড়ে কঙ্কাল চুরি হবার ঘটনাগুলো তারা খতিয়ে দেখছে। আর এই চক্রটিকে আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন তারা।

উল্লেখ্য- চলতি সপ্তাহে একই উপজেলার পূর্ব বেজগাঁও কবর থেকে দু'দফা ১১টি খুলি চুরি হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় উপজেলায় কঙ্কাল চুরির আতঙ্ক বিরাজ করছে৷

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা