সংগৃহীত ছবি
সারাদেশ

শিক্ষাঙ্গন হোক মাদক ও সন্ত্রাস মুক্ত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু বলেছেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হলে শিক্ষা ব্যবস্থার সংস্কার করে আধুনিক ও উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার মধ্যে দেশে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করাসহ অনেক দিকনির্দেশনা রয়েছে।

আরও পড়ুন: কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বন্ডপাশা হাজেরা মকবুল ডিগ্রি কলেজের (প্রস্তাবিত) নবীনবরণ, পিঠামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু এসব কথা বলেন।

শিক্ষাঙ্গন হোক মাদক ও সন্ত্রাস মুক্ত। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা অনেক ভালো ছিল। এখন শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।’

আরও পড়ুন: পৃথক দুটি সড়ক দুর্ঘটনা, নিহত ৪

কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. কাজী নজরুল ইসলাম, ইউরোটেক্স ফ্যাশন লিমিটেডের সিইও শরীফ সাজ্জাদ হোসেন জুয়েল, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাড. মো. আফসার উদ্দিন বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. মফিজুর কাদের খান মিল্টন, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, রুপাপাত ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মিয়া, সাধারণ সম্পাদক আলী আক্কাচ মন্টু, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মিয়া, পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোহম্মদ আলী, সাবেক অধ্যক্ষ মো. এনায়েত আজাদ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যক্ষ মো. নুরুল ইসলাম। অর্ভথ্যনায় ছিলেন প্রভাষক সুভাষ চন্দ্র বিশ্বাস ও প্রভাষক সমর পাল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরান দুর্বল হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের কারণে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্র...

নওগাঁয় কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা

নওগাঁয় দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে প্রায় ১৫০ টাকা পর...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

দুই দফায় ৮ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা

চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা চার দিন করে ছুটি ভোগের সুযোগ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা