সংগৃহীত ছবি
সারাদেশ

অবৈধ বালু উত্তোলনের দ্বন্দ্বে গুলাগুলি, নিহত ২ 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সংলগ্ন চাঁদপুরের মোহনপুর এলাকায় মেঘনা-গোমতী নদীর মোহনায় অবৈধ বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে ২ গ্রুপের সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে মুন্সীগঞ্জ ও মোহনপুর সীমানাধীন চর আব্দুল্লাহপুর এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বায়ু দূষণে ৫ম স্থানে ঢাকা

নিহতরা হলেন- চাঁদপুর মতলব থানার দশানি গ্রামের রিফাত (২৯) ও সদর উপজেলার কালিরচর গ্রামের রাসেল (৩০)। এছাড়া গুলিবিদ্ধ আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্হানীয়রা সূত্রে জানা গেছে, মেঘনা- গোমতী নদী থেকে অবৈধ বালু উত্তোলন করাকে কেন্দ্র করে জলদস্যু কিবরিয়া মিজি ও কানা জহির গ্রুপের মধ্যে ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। বিগত সরকার গত ৫ আগষ্ট পতনের পর সদর উপজেলার কালিরচরে কিবরিয়া মিজি এবং তার অনুসারীরা চাঁদপুরের সীমানাধীন চর বাংলাবাজার এলাকায় অবৈধ বালু উত্তোলন করছে।

অন্যদিকে, সদর উপজেলার কালিরচর গ্রামের কানা জহিরের গ্রুপ অবৈধ ভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে বিরোধ দেখা দেয়। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে কানা জহির ও তার গ্রুপে লোকজন জলদস্যু কিবরিয়া মিজি ড্রেজারের পাশে ড্রেজার দিয়ে বালু তুলতে গেলে কিবরিয়া বাহিনী জনি, জসিম, মিছির বেপারী ও মোহনপুর নৌ-পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় ট্রলার ও স্পিডবোটে থাকা রিফাত, রাসেল আইয়ুব আলী গুলিবিদ্ধ হন। এছাড়াও কয়েকজন আহত হয়েছেন। পরে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনার পথে রিফাত ও রাসেল মৃত্যু হয়। গুলিবিদ্ধ আইয়ুব আলীকে ঢাকায় রেফার করা হয়েছে।

আরও পড়ুন: আকাশ পথে হঠাৎ অসুস্থ বাবর

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ হোসেন জানান, রাতে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই দুইজন মারা গেছেন। গুরুতর আহত একজনকে ঢাকায় রেফার করা হয়েছে।

সদর থানার (ওসি) এম সাইফুল আলম বলেন, দুই গ্রুপের গুলাগুলিতে রিফাত ও রাসেল নামের দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। ধারনা করা হচ্ছে বালু উত্তোলন নিয়ে এ ঘটনা ঘটেছে।

এদিকে, চাঁদপুর নৌ-পুলিশ সুপার মুশফিকুর রহমান জানিয়েছেন, ঘটনাটি আমার একাধিক মেঘনা নদীতে ঘটেনি। এটা পাশের এলাকায় ঘটেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা