সংগৃহীত ছবি
পরিবেশ

বায়ু দূষণে ৫ম স্থানে ঢাকা

মাহিদুল হোসেন সানি: রাজধানী ঢাকার বায়ু দূষণ আজ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। এ সময় বিশ্বে বায়ুদূষণের তালিকার ৫ম অবস্থানে ঢাকা। দূষণের এ মাত্রা শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। এদিকে, নগরবাসীদের বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরার পরামর্শ দেয়া হচ্ছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ১১.২৩ মি. সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে পাকিস্তানের লাহোরের দুষণ স্কোর ৩০৬, অর্থাৎ এই শহরের বাতাস ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে ভারতের দিল্লির দুষণ স্কোর ২৬৮, অর্থাৎ এই শহরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে চীনের উহানের দুষণ স্কোর ২১৯, অর্থাৎ এই শহরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৪র্থ অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালার দুষণ স্কোর ১৯৫, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৫ম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকার দুষণ স্কোর ১৯২, অর্থাৎ এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা