সংগৃহীত ছবি
পরিবেশ

রাজধানীর বায়ু আজ বিপজ্জনক

মাহিদুল হোসেন সানি: আজ (বুধবার) সকাল থেকে রাজধানীতে কমছে তাপমাত্রা। এদিকে, তাপমাত্রার সাথে বাড়ছে বায়ুদূষণ। যার ফলে নগরবাসীকে পড়তে হচ্ছে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে। এ সময় বিশ্বে বায়ুদূষণের তালিকার ৩য় স্থানে ঢাকা।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন:ড. ইউনূস-ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

এদিকে, তালিকার শীর্ষে অবস্থান বসনিয়ার সারাজেভোর দুষণ স্কোর ৪৪৩ অর্থাৎ এই শহরের বাতাস “বিপজ্জনক” পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে ভারতের কলকাতার দুষণ স্কোর ৩৫৮ অর্থাৎ এই শহরের বাতাস “বিপজ্জনক”।

৩য় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকার দুষণ স্কোর ৩৩০ অর্থাৎ এই শহরের বাতাসও “বিপজ্জনক”।

৪র্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচির দুষণ স্কোর ২৫৬ অর্থাৎ এই শহরের বাতাস “ খুবই অস্বাস্থ্যকর”।

আরও পড়ুন: বার্তা দিয়ে দায়িত্ব ছাড়লেন সারজিস

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

উন্নত বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের সামাজিক যোগাযোগ...

ভারতের কিছু মিডিয়ায় তারেক রহমানের বক্তব্যের ভুল ব্যাখ্যা

সম্প্রতি লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা