জাতীয়

আইনের শাসনে দেশে নৈরাজ্য নেই

সান নিউজ ডেস্ক : দেশে এখন আইনের শাসন আছে এবং নৈরাজ্য নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৩

তিনি বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশ সংবিধান নিয়ে বিএনপি ও জাতীয় পার্টি স্বৈরাচার আমলে অনেক ফুটবল খেলেছেন। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে।

শনিবার (২৯ এপ্রিল) সকালে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের মতবিনিময়সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

আরও পড়ুন : তিউনিসিয়ায় আরও ৪১ মরদেহ উদ্ধার

আইনমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বিএনপি তাদের চাকরি দিয়ে পুনর্বাসন করেছে। সেই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, তাদের বিচার করতে পারবে না বলেও আইন পাশ করেছিলেন খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমান। সেটিই আইনের শাসন মনে করে বিএনপি। আর আমরা মনে করি যেখানে আইন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন যেভাবে লেখা আছে, সেভাবেই জনগণকে মেনে চলতে হবে, আমরা মনে করি সেটিই আইনের সুশাসন।

মন্ত্রী বলেন, এখন দেশে হত্যার বিচার হয় না, এমন কথা কেউ বলতে পারবে না। বিএনপি যেখানে জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারে নেই। তাদের মুখে আবার আইনের শাসনের কথা।

আরও পড়ুন : হামলা বন্ধ না হলে আলোচনা নয়

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে আইনের বইতে, যা লেখা আছে জনগণকে তা পালন করতে হয়, সরকার সেটি পালন করে, আর সেটি হলো আইনের সুশাসন।

আর যারা বলে দেশে আইনের শাসন নেই, পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে আইনমন্ত্রী বলেন, আইনের শাসন মানে কি, আসলে সেটিই বিএনপি জানে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা