খেলা

শেষ ষোলোতে পর্তুগাল

সান নিউজ ডেস্ক : ৫৪ মিনিটে প্রথম গোল পায় পর্তুগাল প্রথমে এটি রোনালদোর নামে দেওয়া হয়। ১২ মিনিট পর আবার ব্রুনোকেই দেওয়া হয় সেই গোল। রোনালদোর স্পর্শ লাগেনি। ব্রুনোর জোড়া গোলে শেষ ষোলোতে পর্তুগাল।

আরও পড়ুন : সুইসদের বিপক্ষে ব্রাজিলের প্রথম জয়

সোমবার রাতে কাতার বিশ্বকাপ এইচ গ্রুপের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হয়েছে উরুগুয়ে। লুসাইল স্টেডিয়ামের ম্যাচে উরুগুয়েও ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্বে উঠে গেছে পর্তুগাল।

পর্তুগালের বিপক্ষে জমজমাট লড়াইয়ে প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ করে দুই দল। হাইভোল্টেজ ম্যাচে গোল করাটা অবশ্য মোটেও সহজ কাজ ছিল না। আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধে রোনালদোদের দাপট চললেও গোল আসেনি একটিও। দ্বিতীয়ার্ধেও সুযোগ হারাচ্ছিল দলটি। কিন্তু কোচ ফার্নান্দো সান্তোসকে হতাশ করেননি ব্রুনো।

৫৪ তম মিনিটে বাঁ দিক থেকে ব্রুনো ফার্নান্দেজের দারুণ এক ক্রসে বল কিছুটা বাঁক খেয়ে সরাসরি জালে জড়ায়। বল হাওয়ায় থাকা অবস্থায় হেড করতে লাফিয়ে উঠেছিলেন রোনালদো। ফিফা প্রথমে গোলদাতা হিসেবে পর্তুগাল অধিনায়কের নাম জানালেও পরে সিদ্ধান্ত পাল্টায়, গোলদাতা ফার্নান্দেজ।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

পিছিয়ে পড়ার পর গোল পরিশোধের জন্য যখন মরিয়া উরুগুয়ে, তখনই আরেক গোল করে বসেন ব্রুনো। যোগ করা সময়ের তৃতীয় ডি-বক্সে ডিফেন্ডার হোসে হিমেনেসের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে স্কোরশিটে নাম লেখাতে ভুল করেননি ব্রুনো। বাকিটা সময় কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। আর জোড়া গোল করে ম্যাচসেরার পুরষ্কারটা জিতে নিয়েছেন ব্রুনো ফার্নান্দেজ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা