প্রতীকী ছবি
খেলা

ড্রয়ে আশা বাঁচিয়ে রাখল জার্মানি

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ ষোলর আশা বাঁচাতে স্পেনের বিপক্ষে জার্মানির জয়টা ছিল বেশ জরুরি। হাইভোল্টেজ এ ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়ে গেল। যার ফলে বিশ্বকাপের 'ই' গ্রুপের লড়াই জমিয়ে তুলল জার্মানরা।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু

দোহার আল বাইত স্টেডিয়ামে রোববার রাতে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

৩৪তম মিনিটে ওলমোর পাস থেকে বক্সে দারুণ পজিশনে বল পেয়েছিলেন ফেররান তরেস। কিন্তু শট লক্ষ্যে না রেখে উড়িয়ে মেরেছেন বার্সেলোনা ফরোয়ার্ড।যদিও লাইন্সম্যান পরে অফসাইডের পতাকাও তুলেছিলেন। পাঁচ মিনিট পর আন্টোনিও রুডিগার হেডে বল জালে পাঠালে উল্লাসে মাতে জার্মানি, তবে ভিএআরে অফসাইডের সিদ্ধান্তে থেমে যায় তাদের উদযাপন।

আরও পড়ুন: দুপুরে এসএসসির ফল প্রকাশ

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ধার বাড়ায় দুদলই। ৫৬ তম মিনিটে একটা সুযোগ পেয়েছিল জার্মানি। তবে জসুয়া কিমিখের জোরাল শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন উনাই সিমোন।

তিন দিন আগে গোল উৎসবের ম্যাচে কোস্টা রিকার জালে শেষ গোলটি করা মোরাতা এবার মাঠে নামার আট মিনিটের মাথায় এগিয়ে নেন দলকে। বাঁ দিক থেকে জর্দি আলবার পাস বক্সে পেয়ে দুর্দান্ত এক ফ্লিকে গোলটি করেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১

দুই মিনিট পর ম্যাচের নিয়ন্ত্রণও নিতে পারত তারা। কিন্তু ওলমোর পাস বক্সের বাইরে ফাঁকায় পেয়ে উড়িয়ে মারেন মার্কো আসেনসিও। গোলের জন্য মরিয়া জার্মানি ৭২ ও ৭৪তম মিনিটে দুট ভালো আক্রমণ করেও জাল ভেদ করতে পারেনি।

৮৩তম মিনিটে গোলের দেখা পায় জার্মানরা। মুসিয়ালার বাড়ানো বলে জার্মানদের সমতা এনে দেন ভার্ডার ব্রেমেনের ফরোয়ার্ড ফুয়েলখুগ। এরপর আরও দুটো ভালো আক্রমণ করলেও গোলের দেখা পায়নি জার্মানি। তাতে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় হ্যান্সি ফ্লিকের শিষ্যদের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা