খেলা

ঘুরে দাঁড়ালো কোস্টারিকা

সান নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে কোস্টারিকা প্রথম ম্যাচে ৭ গোলে হেরেছিল স্পেনের কাছে। আজ জাপানকে হারিয়ে তারা দারুণভাবে ঘুরে দাঁড়ালো। আশা বাঁচিয়ে রাখলো পরের রাউন্ডে যাওয়ার।রোববার কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে কোস্টারিকা ১-০ গোলে হারিয়ে দিয়েছে এশিয়ার অন্যতম পরাশক্তি জাপানকে।

আরও পড়ুন: আপাতত হচ্ছে না পদ্মা ও মেঘনা বিভাগ

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়া ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ৮১ মিনিটে। কোস্টারিকার জয়সূচক গোলটি করেছেন কেইশার ফুলার।

জার্মানিকে হারিয়ে চমক দেখানো জাপান প্রথমার্ধে একটু এলোমেলো ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে কোস্টারিকাকে বেশ চেপেই ধরেছিল। বল পজেশনে এগিয়ে থাকা দলটি বেশ কয়েকবার হানা দেয় কোস্টারিকার রক্ষণে; কিন্তু উল্টো ম্যাচের ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারা।

ইয়ালিস্টিন তাজেদার পাস ধরে বক্সের বাইরে থেকে একটু সামনে চলে আসা জাপানি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে শট নেন কেইশার ফুলার। প্রায় ২০ গজ দুর থেকে নেওয়া সেই শটে হাত লাগিয়েছিলেন জাপানি গোলরক্ষক; কিন্তু বলটি তিনি থামাতে পারেনিন। জাপানকে হতাশ করে বল জড়িয়ে যায় তাদের জালে।

৮৮ মিনিটে সমতায় ফেরার ভাল একটা সুযোগ পেয়েছিল জাপান। গোলমুখে জটলা তৈরি হলে খুব কাছ থেকে শট নিয়েছিলেন তাকুমা আসানো। কিন্তু বল কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসের গায়ে লেগে ফিরে এলে শেষ সুযোগটি হারায় জাপান।

দ্বিতীয়ার্ধের খেলায় কিছুটা প্রাণ থাকলেও প্রথমার্ধ ছিল ম্যাড়মেড়ে। গোল দিতে না পারি খাওয়া যাবে না- জাপান ও কোস্টারিকা যেন এই মন্ত্র নিয়েই মাঠে নেমেছিল। গোল হতে পারে- প্রতিপক্ষের রক্ষণে সেভাবে তেমন কোনো হানাই দিতে পারেনি কোন দল। অর্থ্যাৎ, গোল হওয়ার মত কোনো আক্রমণই করতে পারেনি কেউ।

আরও পড়ুন: আপাতত হচ্ছে না পদ্মা ও মেঘনা বিভাগ

দুই ম্যাচে কোস্টারিকা ও জাপানের পয়েন্ট ৩ করে। জাপান শেষ ম্যাচ খেলবে স্পেনের বিপক্ষে এবং কোস্টারিকার শেষ ম্যাচ জার্মানির বিপক্ষে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা