ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধবিমানে ঘুরলেন ভারতের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : আসামে একটি যুদ্ধবিমানে করে আকাশে ঘুরে বেড়িয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।

আরও পড়ুন : তাইওয়ানে চীনের সামরিক মহড়া

শনিবার (৮ মার্চ) আসামের তেজপুর বিমান ঘাঁটি থেকে একটি সুখোই ৩০ এমকিআই বিমানে ওঠেন তিনি।

প্রেসিডেন্ট দ্রোপদীকে নিয়ে বিমানটি আকাশে ৩০ মিনিট চক্কর দেয়। এই সময়ের মধ্যে ব্রহ্মপুত্র, তেজপুর উপত্যকার কাছ দিয়ে ঘুরিয়ে আনা হয় তাকে। বিমানে বসেই ভারতীয় সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিমালয়ের সৌন্দর্য্য উপভোগ করেন। এরপর তাকে বহনকারী বিমানটি একই ঘাঁটিতে ফিরে আসে।

আরও পড়ুন : ভারত আসছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী

বিমান ভ্রমণ শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ভালো লেগেছে।’ তিনি তৃতীয় প্রেসিডেন্ট যিনি যুদ্ধবিমানে চড়েছেন। এর আগে আরেক নারী প্রেসিডেন্ট প্রতিভা পাটিল ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানে ঘুরে বেড়িয়েছিলেন।

দ্রোপদী মুর্মুকে বহনকারী যুদ্ধবিমানটি আকাশে উড়ান গ্রুপ ক্যাপ্টেন নাভিন কুমার। তিনি ১০৬ স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিমানটি ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতিতে সমুদ্র থেকে ২ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত ওঠেছিল।

সুখোই ৩০ এমকিআই বিমানটিতে একসঙ্গে দুইজন চড়তে পারেন। রাশিয়ার সুখোই এবং ভারতের হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড যৌথভাবে এ বিমানটি তৈরি করেছে।

আরও পড়ুন : ভারতকে টর্পেডো দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট দ্রোপদী মুর্মু তিন দিনের সফরে বর্তমানে আসামে অবস্থান করছেন। তিনি শনিবার গুয়াহাটি থেকে তেজপুর বিমান ঘাঁটিতে যান। তাকে সেখানে বরণ করে নেন এয়ার মার্শাল এস পি ঢাকার, গভর্নর গুলাব চাঁদ কাটারিয়া এবং মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা