জাতীয়

সড়কের চাপ আকাশে

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ চলাচল। তবে সীমিত সংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইট চালু আছে। ঈদে ঘরমুখো মানুষ তাই ছুটছেন অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের জন্য। যাত্রীদের চাপ সামলাতে বাড়তি ফ্লাইট চালাতে চাচ্ছে দেশি এয়ারলাইন্সগুলো। যদিও এয়ারলাইন্সগুলোকে ছয়টি বিমানবন্দরে ১৮টি ফ্লাইট পরিচালনার সংখ্যা বেঁধে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই আকাশ পথে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটের চাহিদা বাড়ে। তবে এ বছর সড়ক, নৌ ও রেলপথ বন্ধ থাকায় যাত্রীদের চাহিদাও বেড়েছে কয়েকগুণ। এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলো জানিয়েছে, প্রতিনিয়ত টিকিটের জন্য যোগাযোগ করছেন যাত্রীরা, কিন্তু চাহিদা অনুপাতে ফ্লাইট না থাকায় টিকিট দিতে পারছেন না তারা। ১০ থেকে ১২ মে পর্যন্ত বিভিন্ন গন্তব্যের প্রায় সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। আবার চাহিদা বাড়ায় টিকিটের দামও বেড়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৪ এপ্রিল থেকে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ ছিল। ২১ এপ্রিল থেকে সীমিত পরিসরে ফ্লাইট শুরু হয়। এ সময় ছয়টি রুটে প্রতিটি এয়ারলাইন্সকে ১১টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়। এরমধ্যে যশোরে দুটি, চট্টগ্রামে তিনটি, সৈয়দপুরে দুটি, সিলেটে দুটি, বরিশালে একটি, রাজশাহীতে একটি ফ্লাইট পরিচালনা করতে পারবে প্রতিটি এয়ারলাইন্স। সম্প্রতি যশোরে দুটি থেকে বাড়িয়ে চারটি, সৈয়দপুর দুটি থেকে বাড়িয়ে চারটি, চট্টগ্রামে তিনটি থেকে বাড়িয়ে পাঁচটি, রাজশাহীতে একটি থেকে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘আমরা ফ্লাইট বাড়ানোর আবেদন জানিয়েছি। বেবিচক অনুমতি দিলে ঈদের সময় কিছু বাড়তি ফ্লাইট পরিচালনা করা হতে পারে।’

বর্তমানে বিমানবন্দরের প্রবেশমুখেই যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। এরপর ভেতরে প্রবেশ করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ফ্লাইটে উঠতে হচ্ছে যাত্রীদের। সংক্রমণ প্রতিরোধে এ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বেবিচক।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা