জাতীয়

আইনজীবীর গাড়ি যখন গণপরিবহন!

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল যাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীর স্টিকার সংবলিত এক গাড়ি। তাতে যাত্রী ওঠানো হচ্ছে গণহারে। রোববার (৯ মে) রাজধানীর আমিনবাজার এলাকায় গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, অ্যাডভোকেটের স্টিকার যুক্ত মাইক্রোবাসের ড্রাইভার অ্যাডভোকেটের মামা দাবি করা ব্যক্তি টাঙ্গাইল-টাঙ্গাইল বলে ডাকছেন। মুহূর্তেই গাড়িতে যাত্রীতে ভরে যায়। কিছুক্ষণ পরেই গাড়িটি টাঙ্গাইলে উদ্দেশে স্থান ত্যাগ করে।

যাত্রী উঠানোর সময় গাড়ির ড্রাইভার মহিনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিশেষ প্রয়োজনে আমরা ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছি। চিন্তা করলাম ফাঁকা গাড়ি গিয়ে কি হবে! তার চেয়ে ভালো, কিছু যাত্রী নিয়ে টাঙ্গাইল যাই। তাতে কিছু টাকাও আয় হবে।

অ্যাডভোকেটের মামা দাবি করা ব্যক্তি গোলাম রসূল জানান, আমার স্ত্রী অসুস্থ। তাই ভাগ্নের গাড়ি নিয়ে স্ত্রীকে আনার জন্য টাঙ্গাইল যাচ্ছি। ফাঁকা গাড়ি নিয়ে লাভ নেই। কিছু যাত্রী নিলে তেলের খরচটা উঠবে। আবার কিছু মানুষও সহজে বাড়িতে যেতে পারবে। এজন্যই যাত্রী নেওয়ার জন্য আমিনবাজার ব্রিজের এখানে দাঁড়িয়েছি।

মেহের হোসেন নামের এক যাত্রী বলেন, আমার বাড়ি টাঙ্গাইল। গণপরিবহন চলাচল না করায় টাঙ্গাইল যাওয়া নিয়ে একটু অনিশ্চয়তার মধ্যেই ছিলাম। তবে এখানে এসে এই প্রাইভেটকার পেয়ে গেলাম। ভাড়া একটু বেশি লাগলেও ভোগান্তি ছাড়াই আশা করি টাঙ্গাইল পৌঁছাতে পারব।

এছাড়া গাড়ির সামনে অ্যাডভোকেট লেখা আছে। এজন্য পুলিশি ঝামেলা নাও হতে পারে। তাই টাঙ্গাইল যাওয়ার জন্য এই গাড়ি বেছে নিয়েছি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা