প্রতীকী ছবি
আন্তর্জাতিক

সৌদিতে তুষারপাতের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে হালাকা থেকে ভাড়ি বৃষ্টি, বালুঝড় ও তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ইফতারের আয়োজন করলেন জেলেনস্কি

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার (৯ এপ্রিল) থেকে পবিত্র রমজানের শেষ পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে।

বলা হয়েছে, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশে আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বালুঝড়, বৃষ্টি ও তুষারপাত হতে পারে।

সৌদির জাতীয় আবহাওয়াকেন্দ্র (এনসিএম) এক বিবৃতিতে জানিয়েছে, আসির, আল-বাহা, জাজান, মক্কা, নাজরান এবং মদিনা অঞ্চলে রোববার ও সোমবারে পাশাপাশি বুধবার এবং বৃহস্পতিবার মাঝারি থেকে ভারি বৃষ্টি হবে।

আরও পড়ুন: যে ৫ স্বভাব আপনাকে সম্মানিত করবে

তাছাড়া সোমবার থেকে বুধবার তাবুক, আল-জউফ ও উত্তর সীমান্ত অঞ্চলে মাঝারি থেকে ভারি বজ্রপাত হবে।

কেন্দ্র জানিয়েছে, সোমবার থেকে বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় প্রদেশে এবং রোববার ও সোমবারের পাশাপাশি বুধবার মক্কা, তাবুক ও মদিনার অঞ্চলে বালুঝড়সহ হালকা থেকে মাঝারি বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ‘ভণ্ডদের আখড়া

প্রাথমিক পূর্বাভাসে দেখা গেছে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত অধিকাংশ অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে।

এজন্য জনসাধারণকে আবহাওয়ার ওপর নজর রাখতে আহ্বান জানানো হয়েছে। তাছাড়া যেসব নির্দেশিকা জারি করা হয়েছে তাও মানতে বলা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা