প্রতীকী ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি শপিংমলে বন্দুক হামলায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু

শনিবার (২৬ নভেম্বর) রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের একটি শপিংমলে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এদিন ১৫ থেকে ২১ বছর বয়সী একদল তরুণ একটি শপিংমলের ভেতরে অতর্কিতভাবে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই একজন মারা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন: দুপুরে এসএসসির ফল প্রকাশ

এ সময় গুলিবিদ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

হামলার কারণ এবং হামলাকারীদের সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে হামলাকারীদের দু’পক্ষের বিরোধের কারণে গুলি চালানোর ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এর আগে, গত ২৩ নভেম্বর দেশটির ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ওভারব্রুক হাইস্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। সূত্র : এনবিসি নিউজ

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন

নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা আদায়ে এক অটোরিকশাচালককে তুলে নিয়ে দুই দিন শিকল...

পদ্মা সেতু চালু হলেও থমকে ঢাকা–বরিশাল মহাসড়কের ৬ লেন কাজ

পদ্মা সেতু নির্মাণ হলেও থমকে আছে ঢাকা-বরিশাল মহাসড়কের ৬ লেনের কাজ। ফলে প্রতিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা