আন্তর্জাতিক

হামলা চালিয়েছিল ৩ বন্দুকধারী

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, পূর্বাঞ্চলীয় শহর ওয়াজিরাবাদে একটি প্রতিবাদ মিছিলে তাকে হত্যার জন্য তিন বন্দুকধারী এসেছিলেন।

আরও পড়ুন: আপাতত হচ্ছে না পদ্মা ও মেঘনা বিভাগ

শনিবার (২৬ নভেম্বর) রাতে এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে ইমরান খান বলেন, দুই হামলাকারীকে আগেই চিহ্নিত করা হয়েছিল। তাদের মধ্যে একজন আমাকে এবং অন্যান্য পিটিআই নেতাদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। দ্বিতীয় বন্দুকধারী কন্টেইনারের সামনের দিকে গুলি চালায়।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ওপর গত ৩ নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদ এলাকায় বন্দুকধারীরা হামলা চালায়। সে সময় ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে বসা ইমরান খানের ডান পায়ে গুলি লাগে।

হামলার পরদিন লাহোরের শওকত খানম হাসপাতাল থেকে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইমরান খান বলেছিলেন, দুই বন্দুকধারীর হামলা চালিয়েছে তার ওপর। তার ডান পায়ে চারটি গুলি লেগেছে। সে সময় তিনি আরও বলেন, হামলার সময় তিনি একটি কন্টেইনারের ওপর দাঁড়িয়ে ছিলেন।

আরও পড়ুন: আপাতত হচ্ছে না পদ্মা ও মেঘনা বিভাগ

হামলার ঘটনার পর থেকেই ইমরান খান দাবি করে আসছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং আইএসআই কাউন্টার ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান মেজর জেনারেল ফয়সাল নাসির ওই ঘটনায় জড়িত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা