কাতার বিশ্বকাপ : ফ্যান ভিলেজের কাছে আগুন
আন্তর্জাতিক

বিশ্বকাপ ফ্যান ভিলেজের কাছে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : কাতার বিশ্বকাপের শহর লুসাইলে ফুটবল ভক্তদের জন্য নির্মিত একটি গ্রামের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানী দোহার উত্তরের এই শহরের ফ্যান ভিলেজের কাছে ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে।

আরও পড়ুন : শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি

লুসাইলের কেতাইফান দ্বীপের উত্তরে ফ্যান ভিলেজের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। তবে কোথায় থেকে আগুনের উৎপত্তি হয়েছে সেটি এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল।

কাতারের কর্মকর্তারা বলেছেন, লুসাইল শহরের একটি নির্মাণাধীন ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে কর্তৃপক্ষের এক টুইট বার্তায় ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শক ও সেখানকার বাসিন্দাদের অগ্নিকাণ্ডের এই ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন : পোশাকহীন ছবি তুললেন হাজারও মানুষ!

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা বেশ কিছু ভিডিওতে লুসাইলের ফুটবল ভিলেজের কাছের ওই আগুন কয়েক মাইল দূরে থেকেও দেখা যাচ্ছে।

ছবিতে দেখা যায়, কাতারের পূর্ব উপকূলে রাজধানী দোহার উত্তরের লুসাইল শহরে ক্যানভাসের তাঁবু দিয়ে গ্রামটি তৈরি করা হয়েছে।

গত সপ্তাহে বিশ্বকাপ শুরুর অনেক আগেই কয়েক বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে ফুটবল ভক্তদের জন্য কিছু স্থাপনা নির্মাণ করেছে কাতার সরকার।

আরও পড়ুন : বেতন নেবেন না আনোয়ার ইব্রাহিম

দেশটির কর্তৃপক্ষ বলেছে, লুসাইলের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর ইতোমধ্যে নির্মাণাধীন ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনও হতাহত হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার নাটকীয় এক ভিডিওতে দেখা যায়, ফ্যান ভিলেজের কাছের একটি ভবনের ছাদ আগুনে পুড়ছে। তবে নির্মাণাধীন ভবনে কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।

আরও পড়ুন : ফের লং মার্চে ইমরান খান

বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি হিসেবে ১৮৫ বিলিয়ন পাউন্ড ব্যয় করে বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ করেছে কাতার। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটির বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি কাজ করতে গিয়ে প্রায় সাড়ে ৬ হাজারের বেশি অভিবাসী শ্রমিকের প্রাণহানি ঘটেছে।

তাদের মধ্যে বাংলাদেশি অনেক শ্রমিকও আছেন। এ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা কাতার সরকারের তীব্র সমালোচনা করেছে।

আরও পড়ুন : এশিয়ার শীর্ষ নারী উদ্যোক্তাদের তালিকায় ক্রিস্টি ক্যার

এই অর্থের বেশিরভাগই গেছে লুসাইলে, যেখানে একেবারে নতুন একটি স্টেডিয়ামও তৈরি করেছে দেশটির সরকার। কাতারের দ্বিতীয় বৃহত্তম শহর লুসাইল। আল দায়েন পৌরসভার দক্ষিণাঞ্চলে অবস্থিত এই শহরে ২ লাখের বেশি শ্রমিক কর্মরত আছেন। সূত্র: ডেইলি মেইল, দ্য সান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা