খেলা

অজিদের স্বপ্ন ভেঙে সেমিতে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আজ জিতলেই ফাইনাল এমন সমীকরণ নিয়ে খেলতে নেমেছিলো ইংলিশরা। আর তাদের এই জয়ে সেমিফানালের আগেই বিদায় নিতে হলো অস্ট্রেলিয়াকে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে সব পণ্যের দাম বেড়েছে

শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলংকা। আগে ব্যাট করে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি লংকানরা। পাথুম নিশানকার ৪৫ বলের ৬৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তুলতে সক্ষম হয় সম্প্রতি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া শ্রীলংকা।

টার্গেট তাড়া করতে নেমে জয়ের লক্ষ্যে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। অ্যালেক্স হেলসকে সঙ্গে নিয়ে ৭.২ ওভারে ৭৫ রানের জুটি গড়েন অধিনায়ক জস বাটলার।

এরপর মাত্র ৩১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপের মধ্যে পড়ে যায় ইংলিশরা। ২৩ বলে ২৮ রানে ফেরেন বাটলার। ৩০ বলে সাত চার আর এক ছক্কার সাহায্যে ৪৭ রান করে আউট হন অন্য ওপেনার অ্যালেক্স হেলস।

আরও পড়ুন: রাশিয়ায় ক্যাফেতে আগুন, নিহত ১৫

৭ রানের ব্যবধানে দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরতে পারেননি হ্যারি ব্রুকস ও লিয়াম লিভিংস্টোন। তারা দুজনেই ৪ রান করে ফেরেন। ৫ বলে ১ রানে আউট হন অলরাউন্ডার মঈন আলী।

এরপর স্যাম কারানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান অলরাউন্ডার বেন স্টোকস। জয়ের জন্য শেষ দিকে ১৩ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৩ রান। ১৮তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন স্যাম কারান।

জয়ের জন্য শেষ দিকে ১২ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৩ রান। ১৯তম ওভারে ৮ রান আদায় করে নেন বেন স্টোকস ও ক্রিস ওকস।

আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু

শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৫ রান। ওভারের প্রথম দুই বলে ডাবল-সিঙ্গেল মিলে ৩ রান আদায় করে নেন বেন স্টোকস-ক্রিস ওকস। তৃতীয় বল ডট।

ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে ২ বল আগেই দলের জয় নিশ্চিত করেন পেসার ক্রিস ওকস। দলের জয়ে ৩ বলে ৫ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৩৬ বলে ২ বাউন্ডারিতে ৪২ রানে অপরাজিত থাকেন বেন স্টোকস।

আরও পড়ুন: শেষ রক্ষা হলো না সলিমুল্লাহর

এর আগে ব্যাটিং করতে নেমে পাথুম নিশাঙ্কার ব্যাটে ভর করে ১৪১ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। নিশাঙ্কা ৪৫ বলে ২টি চার ও ৫টি ছয়ে করেন ৬৭ রান। এই ব্যাটসম্যান ছাড়া আর কেবল দুই ব্যাটসম্যান ডাবল ডিজিট স্পর্শ করতে পেরেছেন। এর মধ্যে ভানুকা রাজাপাকসের ব্যাট থেকে ২২ এবং কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ১৮ রান।

ইংলিশদের পক্ষে পেসার মার্ক উড মাত্র ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন। এ ছাড়াও অন্য চার বোলার নেন ১টি করে উইকেট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা