সংগৃহীত
খেলা

সুখবর পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটে বলে একেবারেই পারফর্ম করতে পারেনি সাকিব আল হাসান। যার ফলে বিশ্বকাপের মাঝে টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডারের খেতাব পেয়েও সেটা হারাতে হয় তাকে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

তবে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে পরের দুই ম্যাচে কিছুটা হলেও ছন্দে ফিরেছেন সাকিব। বিশেষ করে ডাচদের বিপক্ষে তার ৪৬ বলে হার না মানা ৬৪ রানের ইনিংসেই লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। বল হাতে উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে ২৯ রানের বেশি খরচ করেননি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা সুবিধা করতে পারেননি। ১৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে ১০৬ রান স্কোরবোর্ডে জমা করতে পারে বাংলাদেশ। তবে এদিনও দলীয় সর্বোচ্চ ১৭ রান আসে সাকিবের ব্যাটে। বল হাতে ২.২ ওভার হাত ঘুরিয়ে ৯ রান ব্যয় করে নেন ২ উইকেট।

আরও পড়ুন : সুপার এইটে বাংলাদেশ

ফর্মে ফেরার পুরস্কার পেয়ে আইসিসির সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় ৩ নাম্বারে উঠে এসেছেন সাকিব। দুই ধাপ উন্নতি হয়েছে তার। তবে সবাইকে চমকে দিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা মার্কাস স্টয়নিস। আফগানিস্তানের মোহাম্মদ নবীকে হটিয়ে শীর্ষে উঠেছেন এই অজি।

শীর্ষস্থান থেকে তিন ধাপ নিচে চারে নেমে গেছেন নবী। দুইয়ে উঠে এসেছেন লংকান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা