খেলা

১৪২ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

সান নিউজ ডেস্ক: প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে ১৪১ রান করেছে দাসুন শানাকার দল শ্রীলঙ্কা। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। অধিনায়কের সিদ্ধান্তের সম্মান রেখেছেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। ২৪ বলে ৩৯ রানের জুটীতে দলকে ভালো শুরু এনে দেন তারা।

আরও পড়ুন : এবার শীর্ষে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রে

এই ম্যাচ জিতলেই সেমি নিশ্চিত ইংল্যান্ডের, দরকার ১৪২ রান। শুরু থেকে মারমুখী ছিল শ্রীলঙ্কা। নিশাঙ্কার ব্যাটে চড়ে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫৪ রান তুলেছিল লঙ্কানরা। কিন্তু বাকি ব্যাটাররা কেউই তেমন সুবিধা করতে পারেননি। ফলে পুঁজিটাও বড় হয়নি।

এক প্রান্ত ধরে খেলতে থাকা নিশাঙ্কা আউট হন ১৬তম ওভারে। আদিল রশিদের শিকার হওয়ার আগে ২ চার আর ৫ ছক্কায় ৬৭ রান করেন লঙ্কান ওপেনার। এরপর কিছুটা সময় ধরে খেলেন ভানুকা রাজাপাকসে (২২ বলে ২২)।

নিশাঙ্কার মত ব্যাটিং আর কেউ করতে না পারায় শেষ ৫ ওভারে মাত্র ২৫ রান তুলতে পারে লঙ্কানরা, হারায় ৫ উইকেট।

ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল মার্ক উড। ২৬ রান দিয়ে এই পেসার নেন ৩টি উইকেট।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা