স্বাস্থ্য

এবার শীর্ষে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রে

সান নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্ব জুড়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৩০৬ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে ৮৬৬ জনের। এছাড়া এইদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৪ হাজার ৪১৪ জন।

আরও পড়ুন: তেলের দাম ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব

শনিবার (৪ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বজুড়ে দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া; আর এই দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দক্ষিণ কোরিয়ায় শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩ হাজার ৪২৪ জন এবং এ রোগে মারা গেছেন ৩৫ জন।

আরও পড়ুন: ছাত্রলীগের সম্মেলন ডিসেম্বরে

অন্যদিকে, একই দিন যুক্তরাষ্ট্রে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১৪৮ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২১ হাজার ৩১২ জন।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ব্যতীত আরও যেসব দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— জাপান (নতুন আক্রান্ত ৩৪ হাজার ৬৪ জন, ‍মৃত ৫৯ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ২৯ হাজার ৪৩৮ জন, মৃত ৭৮ জন), তাইওয়ান (নতুন আক্রান্ত ২৭ হাজার ৫৯৪ জন, মৃত ৭৪ জন), রাশিয়া (মৃত ৭১ জন, আক্রান্ত ৬ হাজার ১৫৪ জন), ব্রাজিল ( মৃত ৬৮ জন, নতুন আক্রান্ত ২ হাজার ৭৩৮ জন) এবং অস্ট্রেলিয়া (মৃত ৫৯ জন, নতুন আক্রান্ত ১৫ হাজার ৬১৮ জন)।

আরও পড়ুন: হত্যা পরিকল্পনার পেছনে সরকার জড়িত

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ১০৭ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৩৯ লাখ ১০ হাজার ৪৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৩৬ হাজার ৬৩ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

সুন্দরগঞ্জে ৫ শতাধিক বসতভিটা নদীগর্ভে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গত এক স...

শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা

নোয়াখালীর হাতিয়াতে শ্রেণি কক্ষে এক শিশু শিক্ষার্থীকে (৭) যৌন হয়রানির অভিযোগে...

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন বিতর্ক

রাজধানী ঢাকার সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক পুরোপুরি সরিয়ে দেওয়া শুধ...

রাজধানীর ট্রাফিকে এআই, জরিমানার চাপ বাড়ছে

রাজধানী ঢাকায় আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার হয়েছে।...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা