হত্যা পরিকল্পনার পেছনে সরকার জড়িত
আন্তর্জাতিক

হত্যা পরিকল্পনার পেছনে সরকার জড়িত

আন্তর্জাতিক ডেস্ক : ‘সরকার ও এর পরিচালনাকারীরা’ তাকে হত্যার পরিকল্পনা করেছিল জানিয়ে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পিটিআই প্রধান ইমরান খান অভিযোগ করে বলেছেন, যেভাবে পাঞ্জাবের সাবেক গভর্নর সালমান তাসিরকে হত্যা করা হয়েছিল সেভাবে তাকেও হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

আরও পড়ুন : নিন্দা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী

শুক্রবার (৪ নভেম্বর) বন্দুক হামলার এক দিন পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ অভিযোগ করেছেন ইমরান খান।

ক্ষমতাসীন দল পিএমএল-এন এই পরিকল্পনার পেছনে কাজ করেছে দাবি করে ইমরান খান বলেন, ‘প্রথমে তারা আমার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনলো...তারা গোপন বার্তা তৈরি করে সেগুলো প্রকাশ করলো এবং পিএমএল-এন এটি ছড়িয়ে দিলো।’

আরও পড়ুন : ইমরান খান গুলিবিদ্ধ, নিহত ২

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘এই ডিজিটাল যুগে এগুলো বের করা অনেক সহজ। প্রথমে প্রচার করা হলো আমি ধর্মকে অসম্মান করেছি এবং তারা ওয়াজিরাবাদে যা ঘটিয়েছে তার পরিকল্পনা করলো যে...ইমরান খান ধর্মীয় চরমপন্থির হাতে খুন হয়েছে।’

আরও পড়ুন : ইমরান খানের ওপর হামলা অগ্রহণযোগ্য

পিটিআইয়ের নেতা অভিযোগ করেন, হামলার পরপর তার দলের পক্ষ থেকে থানায় এফআইআর করার জন্য যাওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকেই এটি নিতে অস্বীকার করছিল। তাদের ভয়ের কারণ ছিল ‘অনেক প্রতিষ্ঠানই আইনের ঊর্ধ্বে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা