খেলা

আফগানদের হারিয়ে টিকে রইল অজিরা

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটিং ও ফিল্ডিংয়ে নজরকাড়া পারফরম্যান্স করে অজিদের ম্যাচ জয়ের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল।

আরও পড়ুন: তেলের দাম বাড়ানোর প্রস্তাব

এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসলেও স্বস্তি নেই অজি শিবিরে। কারণ, আগামীকাল ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে তাদের। ইংল্যান্ড যদি জিতে যায়, তাহলে বর্তমান চ্যাম্পিয়নসদের নিজ দেশে সেমিফাইনালের আগেই বিদায় নিতে হবে।

ছন্নছাড়া বিশ্বকাপের শেষ ম্যাচে অজিদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগানদের কাপ্তান।

আরও পড়ুন: আমরা চাই সবাই নির্বাচনে আসুক

ঘরের মাঠে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করে অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চের বদলি হিসেবে নামা ক্যামেরন গ্রিণ অবশ্য তেমন কিছুই করতে পারেননি। আউট হয়েছেন ৩ রান করে। মারকুটে ব্যাটিংয়ে ভালো শুরু পেয়ে ২৫ রানে থামেন ডেভিড ওয়ার্নার।

দলে সুযোগ পেয়ে স্মিথও ছিলেন অনুজ্জ্বল। ৪ বলে ৪ রান করে ফিরেছেন নাভিনের বলে এলবিডব্লিউ হয়ে। ইনিংসের মাঝের দিকে রানের গতি বাড়ান মিচেল মার্শ। ৩০ বলে তার ৪৫ রানের ইনিংসটি বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে অজিদের।

আরও পড়ুন: নিন্দা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী

মার্শের বিদায়ের পর দায়িত্ব নিয়ে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোয়িনিস। স্টোয়িনিস ২৫ রানে ফিরলেও শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন ম্যাক্সি। ৩২ বলে তার ৫৪ রানের অপরাজিত ইনিংসে ১৬৮ রান করে অস্ট্রেলিয়া।

জবাবে ১৬৯ রান তাড়া করতে নেমে রহমানুল্লাহ গুরবজের ব্যাটে ভালো শুরু পায় আফগানিস্তান। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে তোলে ৪৭ রান। গুরবাজ ফেরেন ১৭ বলে ৩০ করে।

এরপর বিধ্বংসী হয়ে উঠেছিলেন গুলবাদিন নাইব। আফগানদের রান তাড়ার আশা অনেকটা সময় বাঁচিয়ে রেখেছিলেন তিনিই। নাইবের ব্যাটে চড়ে ১৩ ওভারে ২ উইকেটেই ৯৯ রান তুলে ফেলেছিল আফগানরা।

আরও পড়ুন: ভাঙচুর করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না

কিন্তু অ্যাডাম জাম্পার করা ১৪তম ওভারে ঘুরে যায় ম্যাচ। নাইব ২৩ বলে ৩ চার আর ২ ছক্কায় ৩৯ করে ম্যাক্সওয়েলের থ্রোতে রানআউট হন। অ্যাডাম জাম্পা ওই ওভারে আফগান দলপতি নবিসহ আরও দুই উইকেট তুলে নেন। ২ উইকেটে ৯৯ থেকে ৬ উইকেটে ১০৩ রানে পরিণত হয় আফগানিস্তান।

সেখান থেকে শেষদিকে এসে ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন রশিদ খান। চার-ছক্কার মারে মাঠ গরম করে ফেলেছিলেন এই অলরাউন্ডার। শেষ ওভারে আফগানদের দরকার ছিল ২২। স্টয়নিসের ওই ওভারে রশিদ দুই চার, এক ছক্কা হাঁকালেও দলকে জেতাতে পারেননি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা