শিরোপা জিতে নিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স (ছবি: সংগৃহীত)
খেলা
এল, খেলল জয় করল

অভিষেকেই চ্যাম্পিয়ন গুজরাট

ক্রীড়া ডেস্ক: এল, খেলল আর জয় করল। গুজরাট টাইটান্সের ক্ষেত্রে এমনটাই হয়েছে। আইপিএলে নিজেদের অভিষেক হয়েছে এবার। অভিষেকেই বাজিমাত করেছে গুজরাট। দুর্দান্ত খেলে ফাইনালে উঠে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের ১৫তম আসরের শিরোপা জিতে নিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।

এদিন গুজরাটের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম স্বাভাবিকভাবেই অধিকাংশ সমর্থক ছিল গুজরাটের। ম্যাচে খালি হাতে বাড়ি ফিরতে হয়নি গুজরাটের সমর্থকদের। পুরো স্টেডিয়াম মাতিয়ে রাখেন তারা। জয়ের জন্য মাত্র ১৩১ রানের সহজ লক্ষ্য। ১৯তম ওভারের প্রথম বলে ওবেদ ম্যাককয়কে ছয় মেরে বিজয় উদযাপন করেন শুভমান গিল। ১১ বল হাতে রেখে ৭ উইকেটে রাজস্থানকে হারিয়ে অভিষেকেই আইপিএলের মুকুট ছিনিয়ে নেয় গুজরাট টাইটান্স।

ম্যাচে ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি গুজরাটকে। বোলিংয়ে যেমন খুব নিয়ন্ত্রিত ছিল তেমনি দলটি ব্যাটিংয়েও ছিল খুব হিসেবি। যদিও ম্যাচে মাত্র ৯ রানে ঋদ্ধিমান সাহা ও ২৩ রানের এসে ম্যাথ্যু ওয়েডের উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় গুজরাট, তবে রাজস্থানের বোলারদের আনন্দকে ক্ষণস্থায়ী করে দিতে সময় নেননি শুভমান গিল আর হার্দিক পান্ডিয়া।

এ দুই জন মিলে দেখেশুনে ব্যাট করে গড়ে তোলেন ৬৩ রানের জুটি। এই জুটিটিই মূলতঃ গুজরাটের শঙ্কা উড়িয়ে দিয়েছে। ৩০ বলে ৩৪ রান করেন হার্দিক। তার মত মারকুটে ব্যাটার এতটা রয়েসয়ে ব্যাটিং করবেন, এটা যেন ছিল স্বপ্নের মত বিষয়। কিন্তু দলের প্রয়োজনে দেখেশুনে খেলাটাই ছিল তখনকার দাবি।

৩৪ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি আর ১টি ছয় মারেন তিনি। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেন ৩৪ রান। পারফেক্ট অলরাউন্ড পারফরম্যান্স ও ক্যাপ্টেন্স নকও বলা যায় একে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

দলীয় ৮৬ রানে পান্ডিয়া আউট হওয়ার পর শুভমান গিলের সঙ্গে জুটি বাধেন ডেভিড মিলার। তিনি কিছুটা ঝড় তোলার চেষ্টা করেছিলেন। ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কার মার মারেন তিনি। ১৯ বলে অপরাজিত থাকেন ৩২ রানে। শুভমান গিল অপরাজিত থাকেন ৪৩ বলে ৪৫ রানে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা