খেলা

মানসিক চাপে টাইগারদের ড্রেসিংরুম

সান নিউজ ডেস্ক: আধুনিক ক্রিকেটে বেড়েছে ব্যস্ততা। বছর জুড়ে জাতীয় দলের খেলোয়াড়দের খেলার মধ্যে থাকতে হয়। এতে ট্রেনিং করে শরীর ফিট রাখা গেলেও মানসিক স্বাস্থ্য ঠিক রাখা যাচ্ছে না। বলা হয় ক্রিকেট মনস্তাত্ত্বিক খেলা। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের টেস্ট দলের খেলোয়াড়দের মানসিক দুর্বলতার বিষয়টি আলোচিত হয়েছে। তাদের মানসিক অবসাদ এতোটাই প্রকট আকার ধারণ করেছে যে, সেটির প্রভাব পড়তে শুরু করেছে ড্রেসিংরুমের পরিবেশে।

আরও পড়ুন: খোমেনি স্টাইলে বিপ্লবের দুঃস্বপ্ন দেখছে বিএনপি

ঢাকা টেস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের হেরে যায় স্বাগতিকরা। এরপর শনিবার (২৮ মে) মিরপুরে এ বিষয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘মানসিক জড়তা রয়ে গেছে এটা অস্বীকার করা যাবে না। ছেলেরা কতটুক স্বীকার করবে জানি না। কিন্তু ড্রেসিংরুমে মানসিক সমস্যার একটা বাধা রয়ে গেছে। মানসিকভাবে আমরা হয়ত সেরকম না বা এখনো মানিয়ে নিতে পারছি না।’

ব্যর্থতার পিছনে পুরো দায় কি খেলোয়াড়দের মানসিক অবসাদের? নিউজিল্যান্ডে টেস্ট জয়ের পর আর তেমন কোনো সাফল্য নেই। এমনকি নিজেদের মাঠে পাকিস্তান আর শ্রীলঙ্কাকে পেয়েও ফলাফল ছিলো বিপক্ষে। টাইগার টেস্ট দলে এমন খেলোয়াড়ের সংখ্যাই তো বেশি, যারা শুধু এই ফরম্যাট খেলেন। এজন্য টিম ডিরেক্টর মনে করছেন মানসিকতার সঙ্গে টেকনিক্যাল প্রবলেম আছে।

আরও পড়ুন: দেশের মানুষ তিন বেলা মাংস খেতে পারে

খালেদ মাহমুদ সুজন বলেন, টেকনিক্যাল প্রবলেম তো কিছু না কিছু থাকেই। আমরা কোথাও আটকে আছি যেখান থেকে বের হতে পারছি না। মোমেন্টাম নষ্ট থাকে, আত্মবিশ্বাস অনেক কম থাকে। এমন কিছুও হয়ত হচ্ছে। উন্নতির সুযোগ থাকছেই। মূল ৩-৪ জন বোলার ছিল না- এগুলো অজুহাতের মতো। যারা খেলেছে তারা কেন পারবে না? সমস্যাটা কোথায় এটা বের করা খুবই গুরুত্বপূর্ণ।’

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা