শতক হাঁকিয়েছেন জস বাটলার (ছবি: সংগৃহীত)
খেলা

বাটলার ঝড়ে কোহলিদের বিদায়

নিজস্ব প্রতিবেদক: শতক হাঁকিয়ে বিরাট কোহলিকে স্পর্শ করে ফেলেছেন জস বাটলার। এতে বিদায় ঘণ্টা বেজে গেছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বাটলারের আরেকটি অসাধারণ শতকে এবারের আইপিএলের অলিখিত সেমিফাইনাল থেকে ছিটকে গেছে কোহলি-গ্লেন ম্যাক্সওয়েল-ফাফ ডু প্লেসিরা।

ফাইনালে উঠার লড়াইয়ে আহমেদাবাদে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে কোহলির বেঙ্গালুরু। এর জবাবে বাটলারে এবারের আইপিএলের চতুর্থ শতকে ১১ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে রাজস্থান।

এদিকে শিরোপার লড়াইয়ে আগামী ২৯ মে একই ভেন্যুতে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে সাঞ্জু স্যামসন-বাটলারের রাজস্থান। গুজরাট প্রথমবারের মতো আইপিএলের ফাইনালে উঠলেও রাজস্থান নিজেদের দ্বিতীয় শিরোপার জন্য লড়াইয়ে নামবে। সবশেষ ২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে শিরোপা জেতে দলটি। এবার শিরোপা জিতলে নিজেদের সেই সদ্য প্রয়াত কিংবদন্তিকে দারুণ উপহারও দেওয়া হবে।

অপরদিকে প্লে অফের আগের ম্যাচের মতো যথারীতি এই ম্যাচেও ব্যর্থ কেজিএফ খ্যাত কোহলি, গ্লেন ও ফাফ। কোহলি ৭ রানে, ফাফ ২৫ এবং ম্যাক্সওয়েল ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। আগের ম্যাচের মতো এই ম্যাচেও বেঙ্গালুরুর হাল ধরেন রজত পাতিদার।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই আক্রমণের পসরা সাজিয়ে বসেন বাটলার। ওপেনার জায়সোয়ালকে হারালেও ২৩ বলে ৬ চার ও ৩ ছয়ে ফিফটি তুলেন বাটলার। ৯ ওভারের মধ্যে দলীয় ১০০ রান তুলে কোহলিদের ম্যাচ থেকে ছিটকে দেয় তারা।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ১৩৩০

এরপর রাজস্থান অধিনায়ক স্যামসনকে ২৩ এবং দেবদূত পাড্ডিকালকে ৯ রানে ফেরালেও ৫৯ বলে নিজের চতুর্থ শতক পূর্ণ করে দলকে জিতিয়ে অপরাজিত ১০৬ রানে মাঠ ছেড়েছেন বাটলার।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা