বাজে উইকেটে খেলার কারণে ক্ষতি হচ্ছে - প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো
খেলা

বাজে উইকেটে খেলার কারণে ক্ষতি হচ্ছে

স্পোর্টস ডেস্ক : টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, অতীতে খারাপ উইকেটে খেলার কারণে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কাঙ্খিত উন্নতি করতে পারছে না। সাম্প্রতিক সময়ে ম্যাচ হারার চিত্র তেমনই প্রমাণ দিচ্ছে বলে জানান তিনি। এ সংবাদ জানিয়েছে বাসস।

আরও পড়ুন : রোহিঙ্গাদের অবশ্যই ফেরত পাঠাতে হবে

চন্ডিকা হাথুরুসিংহের অধীনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো বড় দলকে হারানোর জন্য ঘরের মাঠে সুবিধাজনক উইকেট তৈরি করেছিলো বাংলাদেশ। ওই সময় ঘরের মাঠে বড় দলগুলোর বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচ জিতেছিলো টাইগাররা। কিন্তু বিদেশের মাটিতে ধুঁকতে হয়েছিলো তাদের।

তবে ডোমিঙ্গো দায়িত্ব নেয়ার পর ভালো উইকেট বানানোর কথা বলেছিলেন । কিন্তু ফলাফল সন্তোষজনক নয়। কারণ, ঘরের মাঠে ভালো উইকেটেও লড়াই করতে হয়েছিলো বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের পর এখন শ্রীলংকার বিপক্ষে সবগুলো সিরিজই হারে টাইগাররা।

আরও পড়ুন : ভারত ৬ লাখ টন গম বাংলাদেশে পাঠাবে

তিনি মনে করেন, বাজে উইকেটে খেলার অভ্যাসে থাকায় এখনো ধুঁকছে বাংলাদেশ। তিনি জানান, চট্টগ্রাম ও ঢাকায় ভালো দু’টি উইকেট পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে যখন ভালো খেলেছে, ঢাকায় দু’টি ইনিংসেই অভিজ্ঞতাসম্পন্ন টপ অর্ডারে ধস নামে। যা দেখাটা হতাশাজনক ছিল।

আরও পড়ুন : তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার

তিনি বলেন, ‘এই উইকেট দু’টি ভালো ছিল। এমন হবার কারণ, খারাপ উইকেটে খেলতে অভ্যস্ত তারা। ভালো উইকেটে খেলা মানেই দীর্ঘমেয়াদে উন্নতি করা।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা