মোস্তাফিজুর রহমান (ছবি: সংগৃহীত)
খেলা

মোস্তাফিজের আগুনে বোলিংয়ে জয় পেল দিল্লি

ক্রীড়া ডেস্ক: ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন আগেই। এবার পুরোপুরি স্বরূপে দেখা দিয়েছেন টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বল হাতে রীতিমত আগুন ঝরিয়েছেন তিনি। এদিন ফিজের দুর্দান্ত পারফরম্যান্সে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস।

২০২২ আইপিএলের ৪১তম ম্যাচে বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চার উইকেটের বড় জয় পায় দিল্লি। শুরুতে ব্যাট করতে নেমে মোস্তাফিজ ও কুলদিপ যাদবের বোলিং তোপের মুখে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে কলকাতা। জবাবে ৬ উইকেট হারিয়ে ১ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় দিল্লি।

এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির শুরুটা অবশ্য ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই দলের ওপেনার পৃথ্বী শ ড্রেসিংরুমে ফেরেন। কলকাতার পেসার উমেশ যাদবের প্রথম বলেই কট অ্যান্ড বোল্ড হন শ। এরপর দলকে ১৭ রানে রেখে বিদায় নেন তিনে নামা অজি অলরাউন্ডার মিচেল মার্শও (১৩)। তবে দিল্লি ঘুরে দাঁড়ায় ডেভিড ওয়ার্নার ও ললিত যাদবের ব্যাটে ভর করে। দুজনের জুটিতে আসে ৬৫ রান।

ফিফটির দিকে ছুটতে থাকা অজি ওপেনার ওয়ার্নার ২৬ বলে ৪২ রান করে উমেশের দ্বিতীয় শিকারে পরিণত হন। ২ রান যোগ হতেই ক্যারিবীয় স্পিনার সুনিল নারাইনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ললিত (২২)। ধাক্কাটা আরও জোরালো হয় দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ (২) দ্রুত বিদায় নিলে। তাকেও বিদায় করেন উমেশ। তবে প্রথমে অক্ষর প্যাটেল (২৪) ও পরে শার্দূল ঠাকুরকে (৮*) নিয়ে বাকি পথ পাড়ি দেন রোভম্যান পাওয়েল। ক্যারিবীয় এই হার্ডহিটার মাত্র ১৬ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে মোস্তাফিজের আগুনে পুড়েছে কলকাতার ব্যাটিং শিবির। ৪ ওভারে শিকার ৩ উইকেট। ৪.৫০ ইকনোমি রেটে রান দিয়েছেন মাত্র ১৮। বাউন্ডারির মধ্যে দুটি চার হজম করেছেন। ডট দেন ১৪টি। ফিজের এই আগুনে বোলিংয়ের দিনে জ্বলে ওঠেন কুলদীপ যাদবও। এই রিস্ট স্পিনার ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।

আরও পড়ুন: কন্যার সন্তানের বাবা হলেন তাসকিন

৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি। অন্যদিকে ৯ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে কলকাতা। আর ৮ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা