স্প্যানিশ ক্লাবটিকে মাটিতে নামিয়ে এনেছে লিভারপুল (ছবি: সংগৃহীত)
খেলা

ফাইনালে এক পা দিয়ে রাখল লিভারপুল

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে এবারের আসরের শেষ ষোলতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ও কোয়ার্টার ফাইনালে জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হারিয়ে চমক দেখায় ভিয়ারিয়াল। সেমিতেও তাদের কাছে প্রত্যাশা ছিল নতুন কিছুর।

তবে আসরের শেষ চারের প্রথম লেগে স্প্যানিশ ক্লাবটিকে মাটিতে নামিয়ে এনেছে লিভারপুল। ২-০ গোলে জিতে নিয়েছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। আর এ জয়ের মাধ্যমে ফাইনালে এক পা দিয়ে রাখল লিভারপুল।

এদিন ভিয়ারিয়াল প্রথমার্ধ ভালো প্রতিরোধ করলেও বিরতির পর তিন মিনিটের মধ্যে দুই গোলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

বুধবার রাতে লিভারপুলের ঘরের মাঠে অ্যানফিল্ডে খেলতে যায় ভিয়ারিয়াল। অল রেডদের হয়ে গোল করেছেন সাদিও মানি ও বাকি গোলটি হয়েছে আত্মঘাতী। নিজেদের জালেই বল জড়ান পেরভিস ইস্তুপিনান।

ম্যাচে প্রথমার্ধের ৪৫ মিনিট পর্যন্ত ভিয়ারিয়ালের রক্ষণ ভাঙতে পারেননি সালাহ-মানেরা। কখনো নিখুঁত ফিনিশিং আবার কখনো বাধা হয়ে দাঁড়িয়েছে গোলকিপার রুল্লি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল স্বাগতিকরা।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

আগামী ৫ মে রাতে ভিয়ারিয়ালের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল। ফাইনালে যেতে হলে সে ম্যাচে ভিয়ারিয়ালের দরকার হবে ন্যুনতম তিন গোলের ব্যবধানে জয়। এছাড়া ২-০ গোলে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। অপরদিকে লিভারপুল ১-০ গোলে হারলেও ফাইনাল নিশ্চিত হয়ে যাবে অল রেডদের।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা