রিয়ালকে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে ম্যান সিটি (ছবি: সংগৃহীত)
খেলা

রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে হারাল সিটি

ক্রীড়া ডেস্ক: বর্তমানে ইউরোপীয় ফুটবলে অন্যতম দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের মুখোমুখিতে জমাট লড়াইয়ের আভাস মিলেছিল আগে থেকেই। ইতিহাদের মাঠে হয়েছেও তাই। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অবশ্য পেপ গার্দিওয়ালার দলই জয় পেয়েছে। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলে রিয়ালকে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে ম্যান সিটি।

২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগে একবারই ফাইনালে খেলার সুযোগ হয়েছিল ম্যান সিটির। বিপরীতে রিয়াল রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন। এবার আবারও ফাইনালে খেলার ‍সুযোগ এসেছে গার্দিওয়ালার দলের সামনে। নিজেদের মাঠে লস ব্লাঙ্কোসদের প্রথমার্ধেই দুই গোল করে পিছিয়ে দেয় মাহরেজ-ব্রুইনেরা। পরবর্তিতে করেছে আরও দুই গোল। রিয়াল থেমে থেমে আক্রমণে তিন গোল করলেও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখতে পারেনি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এখন ফিরতি লেগে বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে হবে বড় পরীক্ষা। রোমাঞ্চ বুঝি সেই ম্যাচেই জমা রইলো।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা