ছবি: সংগৃহীত
খেলা

নতুন মিশনে বাংলাদেশের সাবেক কোচ অ্যালেন ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির দল জোবার্গ সুপার কিংসের (জেএসকে) কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেস বোলিং কোচ তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি অ্যালান ডোনাল্ডকে নিজেদের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই খবরটি নিশ্চিত করেছে দলটির ম্যানেজমেন্ট।

আসন্ন মৌসুমে জোবার্গ সুপার কিংসের প্রধান কোচ অ্যালবি মরকেলের অধীনে কাজ করবেন ‘হোয়াইট লাইটনিং’খ্যাত ডোনাল্ড। মূলত এরিক সিমন্সের স্থলাভিষিক্ত হয়েছেন প্রোটিয়া এই গতিদানব। কোচিং প্যানেলের অন্য পরিবর্তনগুলোর মধ্যে ফিল্ডিং কোচ হিসেবে পিয়েরে ডি ব্রুইন এবং ফিজিওথেরাপিস্ট হিসেবে ইভান স্পিচলিকে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৭২ টেস্ট ও ১৬৪ ওয়ানডে খেলা ডোনাল্ড গতির ঝড়ে ত্রাস সৃষ্টি করেছিলেন বিশ্বজুড়ে। দীর্ঘ সেই অভিজ্ঞতা এখন এসএ২০-এর দলটির পেস আক্রমণ শাণিত করতে ব্যবহার করা হবে।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোচিং করানোর বিশাল অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। বিশেষ করে, ২০২২ সালে টাইগারদের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়ে সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের পেসারদের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এসএ২০ টুর্নামেন্টের পঞ্চম আসর, যার ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে ২১ ফেব্রুয়ারি। এখন পর্যন্ত শিরোপার স্বাদ না পাওয়া জোবার্গ সুপার কিংস নতুন কোচিং স্টাফ এবং ঢেলে সাজানো দল নিয়ে টুর্নামেন্টে নামার প্রস্তুতি নিচ্ছে।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয়...

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত...

আজারবাইজানের শিক্ষাঙ্গনে হিজাব ঘিরে নতুন সংকট

আজারবাইজানের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপের জ...

‘যুক্তরাষ্ট্রের লক্ষ্য পশ্চিম এশিয়ায় আধিপত্য প্রতিষ্ঠা’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক ইরানবিরোধী বিবৃতির কঠোর সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা