ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পকে খুঁজছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক শক্তিসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ ইরান ‘পাভেহ’ নামে নতুন আরও একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এসময় দেশটির বিপ্লবী গার্ডের এরোস্পেস ফোর্সের প্রধান জানিয়েছেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুঁজছেন তারা।

আরও পড়ুন : লড়াইয়ের আভাস দিলেন বাইডেন

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ক্রুস ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেছে ইরান।

ইরান নতুন যে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছেন সেটি ১ হাজার ৬৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন দেশটির সবচেয়ে চৌকস বাহিনী বিপ্লবী গার্ডের এক শীর্ষ কমান্ডার।

আরও পড়ুন : শি জিনপিংয়ের সাক্ষাৎ চান জেলেনস্কি

পাভেহ নামের নতুন ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের পরই বিপ্লবী গার্ডের এরোস্পেস ফোর্সের প্রধান আমীর আলী হাজী জাদেহ জানিয়েছেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুঁজছেন তারা। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

মূলত ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতেই ট্রাম্পের ওপর হামলা চালানোর উপায় খুঁজছে তেহরান।

আরও পড়ুন : ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৪

২০২০ সালের ৩ জানুয়ারি জেনারেল কাসেম সোলাইমানি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। তাকে হত্যার পরই ইরান হুমকি দেয় তারা কঠোর প্রতিশোধ নেবে।

ইসলামিক রিপাবলিক অব ইরানের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারে যুক্ত হয়েছে ১ হাজার ৬৫০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র। এমনটি জানিয়েছেন বিপ্লবী গার্ডের এরোস্পেস ফোর্সের প্রধান আমীর আলী হাজী জাদেহ।

আরও পড়ুন : নিহতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার

তিনি আরও জানিয়েছেন, আল্লাহ সহায়ক হোক। আমরা ট্রাম্পকে হত্যার জন্য খুঁজছি। মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং যেসব কমান্ডার সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছেন তাদের সবাইকে হত্যা করা উচিত বলেও জানান আমীর আলী।

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রথম প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান। ওই সময় তাদের হামলায় ওই ঘাঁটি ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় নির্বাচন স্থগিত

আমীর আলী হাজী জাদেহ বলেন, যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালেও কোনো ‘অসহায়’ মার্কিন সেনাকে হত্যার উদ্দেশ্য তাদের ছিল না।

প্রসঙ্গত, তেহরান সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র তৈরি বাড়িয়েছে। মার্কিন ও পশ্চিমা রাষ্ট্রগুলো ইরানের এ ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে উদ্বেগ । তারা শুধুমাত্র আত্মরক্ষার্থেই এগুলো তৈরি করছে বলে জানিয়েছে ইরান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা