আন্তর্জাতিক

শি জিনপিংয়ের সাক্ষাৎ চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ বন্ধে চীনের দেওয়া শান্তি প্রস্তাব নিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের পরিকল্পনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। তবে চীন কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ আহ্বানে সাড়া দেয়নি।

আরও পড়ুন : শনাক্তে শীর্ষে রাশিয়া

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছরপূর্তি উপলক্ষ্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট এ কথা বলেন।

একই দিনে রাশিয়াকে পারমাণবিক হামলার পরিকল্পনা না করার আহ্বান জানিয়ে চীন কর্তৃপক্ষ বলেন, ইউক্রেন সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কার্যকর ভূমিকা রাখতে চায় বেইজিং।

আরও পড়ুন : ইউক্রেনে অস্ত্র প্রেরণ শান্তি আনতে পারে না

এ বিষয়ে জেলেনস্কি বলেন, চীন যেন রাশিয়াকে অস্ত্র সরবরাহ না করে। চীন শান্তি প্রস্তাব দিয়েছে। তার মানে, দেশটি যুদ্ধ বন্ধে কার্যকরী ভূমিকা রাখতে চায়।

এদিকে পশ্চিমা দেশগুলো দাবি, চীন রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করছে । তবে এর কোনো প্রমাণ সামনে আনতে পারেনি তারা। চীনও বিষয়টি শক্তভাবে অস্বীকার করেছে।

আরও পড়ুন : রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, শান্তি পরিকল্পনায় শুরুতেই আলোচনার মাধ্যমে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অবসানসহ পারমাণবিক স্থাপনার নিরাপত্তা ও বেসামরিক নাগরিকদের সরিয়ে মানবিক করিডোর গঠনের প্রস্তাবও রাখা হয়েছে। এছাড়া শস্য রপ্তানি স্বাভাবিক করা এবং স্নায়ুযুদ্ধের মানসিকতা পরিহারের কথা উল্লেখ করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তি প্রস্তাবে স্বাগত বলে, আমরা চীনের সাথে একমত।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এই যুদ্ধের এক বছর পরেও হামলা আর পাল্টাপাল্টি কথার মধ্যেই রয়ে যাচ্ছে আলোচনার বিষয়টি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা