সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কাল পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা করতে কাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ৫৩

ট্রাম্প বলেন, তিনি এরই মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কিছু সম্পদ ভাগাভাগি করার বিষয়ে আলোচনা করেছেন।

এর আগে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘ভালো ও ফলপ্রসূ’ আলোচনা বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই বৈঠক ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ‘একটি গুরুত্বপূর্ণ সুযোগ’ সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে হওয়া ওই বৈঠকের পর ক্রেমলিন জানায়, শান্তি প্রক্রিয়া নিয়ে তারা যুক্তরাষ্ট্রের ‘সতর্ক আশাবাদ’-এর সঙ্গে একমত।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, পুতিন আলোচনার নামে যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টার্মারও বলেছেন, পুতিন যেন যুদ্ধবিরতির নামে ‘খেলা’ করতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা