সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছে। এর আগে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন যে, লোহিত সাগরের জাহাজগুলোতে হামলার জন্য হুথিদের ওপর হামলা চালানো হবে। এরপর এ হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত ২০

রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার।

এদিকে, ফিলিস্তিনের গাজা ভূখন্ডে সম্পূর্ণ অবরোধ জারি করেছে ইসরায়েল। এর ফলে সেখানে কোনো ধরনের খাদ্যদ্রব্য, পানি বা ওষুধ সরবরাহ করা যাচ্ছে না। এ সময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজগুলোতে পুনঃরায় আক্রমণ শুরু করার হুমকি দেওয়ার পরেই যুক্তরাষ্ট্র এই হামলা চালালো।

অপরদিকে, হুথি সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আব্দুল-সালাম এক বিবৃতিতে অভিযোগ করে বলেছেন, ফিলিস্তিনের জনমতকে প্রভাবিত করার জন্য যুক্তরাষ্ট্র লোহিত সাগরে জাহাজ চলাচলের হুমকির বিষয়টি অতিরঞ্জিত করছে।

সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর পক্ষ থেকেও একটি পৃথক বিবৃতি একটি প্রতিবেদন জারি করা হয়েছে। ওই বিবৃতিতে ইয়েমেনের রাজধানী সানার ওপর বিশ্বাসঘাতক মার্কিন আগ্রাসনের নিন্দা করা হয়েছে এবং আবাসিক এলাকা ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করা হয়েছে।

এতে বলা হয়েছে যে, ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের সংহতির অবস্থানের প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। তবে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের সমর্থন অব্যাহত রাখা এবং গাজার প্রতি তাদের বাধ্যবাধকতা পূরণ থেকে বিরত রাখতে পারবে না।

এতে আরও বলা হয়েছে, মার্কিন আগ্রাসনের জবাব দেওয়া হবে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই হামলা প্রতিহতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

হুথি সমর্থিত আল মাসিরাহ টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেনের সাদা এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৩ জন। এ সময় নিহতদের মধ্যে ৪ শিশু এবং এক নারী রয়েছে। এছাড়াও রাজধানী সানায় আরও ১৩ জন নিহত হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা