সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। টর্নেডোর আঘাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্য লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে ছয় অঙ্গরাজ্যের প্রায় আড়াই লাখ বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এমত অবস্থায় দেশটির এই অঞ্চলে আবহাওয়ার আরও অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে।

রোববার (১৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: গাজায় বিদ্যুৎ- খাদ্য সরবরাহ বন্ধ : হামাস

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে বহু গাড়ি উল্টে গেছে। এ সময় বেশ কিছু ঘরবাড়ি ভেসে গেছে। এর ফলে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে কেবল মিসৌরিতে ১২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া দেশটির টেক্সাসে ধুলোঝড়ের সময় গাড়ি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এদিকে, ওকলাহোমা এবং আরকানসাসেও প্রাণহানির ঘটনা ঘটেছে।

এ সময় পর্যবেক্ষণ সাইট পাওয়ারআউটেজ অনুসারে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বিকেলেও টেক্সাসসহ ছয়টি অঙ্গরাজ্যে ২ লাখ ৪০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে।

এছাড়াও যুক্তরাষ্ট্রের মধ্য মিসিসিপি, পূর্ব লুইসিয়ানা এবং পশ্চিম টেনেসিতে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে এবং এই অঞ্চলগুলোতে আরও তীব্র ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ-পূর্বাঞ্চল জুড়ে খারাপ আবহাওয়া অব্যাহত থাকায় এই ৩ টি অঙ্গরাজ্যের পাশাপাশি আলাবামা এবং আরকানসাসের কিছু অংশে আকস্মিক বন্যা এবং বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: কঙ্গোতে নৌকাডুবি, নিহত ২৫

দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, এই আকস্মিক বন্যা মারাত্মক আকার ধারণ করতে পারে। এছাড়া শনিবার সকালে মধ্য মিসিসিপিতেও টর্নেডো সতর্কতার অংশ হিসেবে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করা হয়েছিলো।

এনডব্লিউএস এই পরিস্থিতিকে ‘বিশেষ করে বিপজ্জনক’ হিসাবে বর্ণনা করে এই অঞ্চলে একাধিক তীব্র থেকে প্রবল শক্তিশালী টর্নেডো সম্পর্কেও সতর্ক করেছে।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, আপারা যদি এই অঞ্চলগুলোতে বাস করেন, তাহলে আপনাদের কাছে যাওয়া যায় এমন সবচেয়ে শক্তিশালী অবকাঠামোতে যান এবং এই ঝড় শেষ না হওয়া পর্যন্ত ওই স্থানেই থাকুন।

মিসৌরির গভর্নর মাইক কেহো বলেছেন, তার অঙ্গরাজ্যটি ঝড় এবং টর্নেডোতে বিধ্বস্ত হয়েছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। মিসৌরির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ২৫টি কাউন্টিতে ১৯টি টর্নেডো আঘাত হেনেছে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আরকানসাসে ৩ জনের মৃত্যু এবং ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। যার ফলে গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়াও দেশটির জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পও তার অঙ্গরাজ্যে খারাপ আবহাওয়ার পূর্বাভাসকে সামনে রেখে আগেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এনডব্লিউএস আশা করছে, রোববারের মধ্যে এই টর্নেডোর হুমকি আলাবামা, ফ্লোরিডা এবং জর্জিয়াতেও ছড়িয়ে পড়বে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

ভুয়া সচিবের প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

সচিব পরিচয়ে প্রতারণা করে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার কাছ থেকে ৩০ লাখ টাকা...

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ব্যস্ত প্রশাসন

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্...

অজ্ঞাত নম্বর থেকে হুমকি, জিডি করলেন অপ্রতিমের বাবা-মা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ১৭

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে আটকে র...

ডালের বাজারে চাহিদা কম, বাড়ছে পরিবহন খরচ

চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে বিভিন্ন ধরনের ডালে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা