সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করা হবে

আন্তর্জাতিক ডেস্ক: ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরাইল এবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে।

আরও পড়ুন : নিহতের সংখ্যা ছাড়াল ৩৪ হাজার

শুক্রবার (১৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরাইল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় ও ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায় তবে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে হবে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল শুক্রবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে ইরান এই দাবি অস্বীকার করে।

ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি। মূলত ইসফাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরও পড়ুন : কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯

গত ১ এপ্রিল ইসরাইল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায়। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গত ১৩ এপ্রিল শনিবার রাতে ওই হামলার জবাবে ইসরাইলকে লক্ষ্য করে ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরাইল।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা