সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় নিহত ছাড়াল ৩৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ৬ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি যুদ্ধে প্রায় ৩৪ হাজার ছাড়িয়েছে নিহতের সংখ্যা। দখলদার রাষ্ট্রটির সেনাদের হামলায় সর্বশেষ একদিনে ৪২ জন সাধারণ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন : কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯

শুক্রবার (১৯ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, ইসরায়েলি হামলায় গত একদিনে ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৪ হাজার ১২ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টার হামলায় আহত হয়েছেন অন্তত ৬৩ জন ফিলিস্তিনি। এতে প্রায় মোট ৭৬ হাজার ৮৩৩ জন ফিলিস্তিনি সাড়ে ৬ মাসে আহত হয়েছেন।

ইসরায়েল হামাস নির্মূলের নামে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ৬ মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ব্যর্থ নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলমান এইু নির্বিচার হামলা ও অভিযানে লাগাম টানতে। ইতোমধ্যেই মার্কিন প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ধ্বংসস্তুপে পরিণত উপত্যকাটিতে প্রতিদিনই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে দখলদার রাষ্ট্রটির সেনারা।

আরও পড়ুন : ইরানে ইসরায়েলের হামলা

গাজার সরকারি কার্যালয় জানিয়েছে অবরুদ্ধ ভূখণ্ডটিতে বাসিন্দারা এখন চরম তৃষ্ণার্ত ও ক্ষুদার্ত অবস্থায় বাস করছেন। তথ্যমতে, গত ২ সপ্তাহ আগে থেকেই গাজায় পানির সব কল বন্ধ হয়ে গেছে।

দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেছেন, গাজা উপত্যকায় প্রবেশকারী সহায়তার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তারপরও তা গাজাবাসীর জন্য পর্যাপ্ত নয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা