ছবি: সান নিউজ
রাজনীতি

কুষ্টিয়া-২ খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আরিফুজ্জামান।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মাওলানা আরিফুজ্জামান সাংবাদিকদের বলেন, “এই এলাকার মানুষই আমার শক্তি। আমি রাজনীতি করি সেবা, দায়িত্ব ও আমানতদারিত্বের ভিত্তিতে। জনগণের অধিকার রক্ষা, এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি—এগুলোই আমার প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “রিকশা মার্কা শুধু একটি প্রতীক নয়—এটি সৎ নেতৃত্ব, ন্যায়বিচার ও জনসেবার প্রতিশ্রুতি। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া আমাকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা