খেলা

পাকিস্তান-দুবাই হয়ে শ্রীলঙ্কা যাবে আফগান দল

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আাফগানিস্তান ক্রিকেট দল। কিন্তু দেশটিতে উদ্ভূত রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় কাবুল থেকে সরাসরি শ্রীলঙ্কা যেতে পারছে না আফগানরা।

যোদ্ধারা আফগানিস্তান দখলের ফলে রাজনৈতিক কারণে এখনো কাবুল বিমানবন্দর থেকে বিমান চলাচল শুরু হয়নি। তাই পাকিস্তান-দুবাই হয়ে তবেই শ্রীলঙ্কা যেতে হবে আফগান ক্রিকেটারদের।

মূলত যোদ্ধারা আফগানিস্তান দখলে নেয়ার পর থেকেই অনিশ্চয়তায় মুখে পড়ে আফগানিস্তানের ক্রিকেট। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। কিন্তু সব অনিশ্চয়তাকে পেছনে ফেলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে আফগানরা।

ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পাশে থাকায় এই সিরিজ নিয়ে কোনো সংশয় নেই। তবে সিরিজটি শ্রীলঙ্কায় হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে আফগানদের ভিসা নিয়ে। এজন্য দলকে শ্রীলঙ্কায় পাঠাতে বেগ পেতে হচ্ছে এসিবিকে।

তাই বিষয়টি মাথায় রেখেই ভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে এসিবি। সেই পরিকল্পনা মতো, প্রথমে পাকিস্তান যেতে হবে দলকে। এরপর দুবাই। সেখান থেকেই শ্রীলঙ্কায় যাবে আফগানরা।

এসিবির প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি বলেন, ‘দেশের রাজনৈতিক অবস্থার পালাবদলে, কাবুল বিমানবন্দর এখনো বন্ধ আছে। তাই পাকিস্তান-দুবাই হয়েই শ্রীলঙ্কায় যেতে হবে আমাদের।’

ইএসপিএনক্রিকইনফোকে শিনওয়ারি বলেন, "শ্রীলঙ্কায় পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট দল। সিরিজটা নিশ্চিত। আমরা যত তাড়াতাড়ি সম্ভব শ্রীলঙ্কায় দল পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ। আফগানিস্তানে পরিবর্তন আসছে। তাই বিমান চলাচলে একটা সঙ্কট তৈরি হয়েছে এবং প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এসিবির প্রধান নির্বাহী আরও বলেন, "আমরা আশা করি আগামী চার দিনের মধ্যে দলটি চলে যাবে। আমরা পিসিবি এবং শ্রীলঙ্কা ক্রিকেট উভয়ের সঙ্গেই যোগাযোগ করেছি এবং তারা আমাদের সমর্থন দিচ্ছে। সিরিজটি আয়োজন করার জন্য এসএলসির কাছে কৃতজ্ঞ এবং এটা সত্যিই তাদের উদারতার একটা উৎকৃষ্ট উদাহরণ।"

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, ‘লক্ষণ ভালো নয়’: জামায়াত আমির

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা