খেলা
এইচপি দল

সম্ভাবনাময় এক ঝাঁক ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক: সম্ভাবনাময় এক ঝাঁক ক্রিকেটার। সবারই স্বপ্নের সীমানায় জাতীয় দল। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই কারও। তবে তাদের কেউ কেউ আছেন জাতীয় দলের আশেপাশে।

কাঙ্ক্ষিত সেই ঠিকানা খুঁজে নেওয়ার অভিযানে নিজেদের আরও প্রস্তুত করে নিতে যাচ্ছেন তারা চট্টগ্রামে। সেখানে শুরু হচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প।

শনিবার রওনা হয়েছে চট্টগ্রামে ২২ ক্রিকেটারের সঙ্গে সাপোর্ট স্টাফদের বহর।

রোববার থেকেই শুরু নিজেদের শানিত করার লড়াই।

দেড় মাসের ক্যাম্পে ফিটনেস ও স্কিল নিয়ে নিবিড়ভাবে কাজ করার পাশাপাশি ম্যাচও খেলবেন এই উঠতি ক্রিকেটাররা। বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে তিনটি একদিনের ও দুটি চার দিনের ম্যাচ হবে তাদের।

দুই-তিন জন ছাড়া এই দলের সবার আগে এইচপির ক্যাম্প করার অভিজ্ঞতা আছে। স্কোয়াডে আছেন গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপাজয়ী দলের বেশ কজন ক্রিকেটার। তারা এইচপিতে ছিলেন আগেও।

যুব বিশ্বকাপ জয়ী দলের শরিফুল ইসলাম, শামীম হোসেনরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এখন প্রায় নিয়মিতই। সেই দলে তাদের অধিনায়ক আকবর আলিও ছবি আঁকছেন জাতীয় দলের। স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে তিনি কাজে লাগাতে চান এই ক্যাম্প।

“সবারই মূল উদ্দেশ্য থাকে জাতীয় দলে খেলার এবং অনেক দিন খেলার। জাতীয় দলে খেলার পথে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো আমরা এই ক্যাম্পের মাধ্যমে কাটিয়ে ওঠার চেষ্টা করব। কিছুটা হলেও যেন এই ক্যাম্প থেকে উন্নতি করতে পারি, সেটিই মূল লক্ষ্য।”

ওই যুব দলের ব্যাটসম্যান তৌহিদ হৃদয় পরে ঘরোয়া ক্রিকেটেও বেশ ভালো পারফর্ম করছেন। সামনের কঠিন চ্যালেঞ্জের জন্য এই ক্যাম্পে নিজেকে ঝালিয়ে নিতে চান তিনিও।

“মহামারীর সময় ক্যাম্প আয়োজন করা অনেক কঠিন ছিল। অনেক কিছু পার করে আমরা ক্যাম্প করতে যাচ্ছি। আমাদের আসলে মূল লক্ষ্য থাকবে টেকনিক্যাল দিকগুলোয় আরও উন্নতি, আরও ভালো করা যেন আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে পারি।”

কোভিড মহামারীর বিশ্বে এখনকার একটি বাস্তবতা জৈব-সুরক্ষা বলয়ও। সব আন্তর্জাতিক সিরিজ-টুর্নামেন্ট, ফ্র্যাঞ্চাইজি আসরগুলো সুরক্ষা বলয়েই আয়োজিত হচ্ছে। চট্টগ্রামে এইচপি দলের ক্যাম্পও হবে সুরক্ষা-বলয়েই। আকবর বললেন, সুরক্ষা বলয়ে থাকার অনুশীলনও তাদের হয়ে যাবে এই ক্যাম্প দিয়ে।

“এখানে কঠিন একটা পরিস্থিতি আছে, বায়ো-বাবল মেনে চলতে হবে ভালো করে। খুব সতর্কতার সঙ্গে আমাদের ক্যাম্পে থাকতে হবে। মেডিকেল ডিপার্টমেন্ট এবং আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমাদেরকে গতকালকে নির্দেশনা দিয়েছেন। সেগুলো আমরা চেষ্টা করব মেনে চলার।”

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে এইচপি দলের একদিনের ম্যাচ তিনটি আগামী ২, ৪ ও ৬ সেপ্টেম্বর। চারদিনের ম্যাচ দুটি শুরু ৯ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর থেকে।

এইচপি স্কোয়াড:

ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন।

উইকেটকিপার: ইমরান উজ জামান, আকবর আলি।

স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, রিশাদ হোসেন।

পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরি সাগর, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া?

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে...

চরফ্যাশনে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ

ভোলার চরফ্যাশন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে চলমান নিষে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

আজ ডেস্কটপের ফাইল গোছানোর দিন

প্রযুক্তিনির্ভর জীবনে কম্পিউটার ও স্মার্টফোনে প্রতিনিয়ত জমা হয় নানা অপ্রয়োজনী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা