খেলা

শুরুতে মোস্তাফিজের রাজস্থানের বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক: আইপিএলের দ্বিতীয় লেগে খেলার আগে ধাক্কা খেললো মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। ব্যক্তিগত কারণে রাজস্থান রয়্যালসের ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার খেলবেন না এবারের আইপিএলের দ্বিতীয় লেগ।

যদিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের আইপিএলের দ্বিতীয় লেগে খেলার অনুমতি দিয়েছে। তবে ব্যক্তিগত কারণে সরে গেলেন তিনি।

এক টুইটে রাজস্থান রয়্যালস জানিয়েছে, বাটলার ও তার স্ত্রী দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় আছেন। তাই এই সময়টা স্ত্রীর পাশে থাকতে চান ইংলিশ তারকা।

বাটলার সরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হিসেবে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে দলে নিয়েছে রাজস্থান। ডানহাতি এই ব্যাটসম্যান ব্ল্যাক ক্যাপসের হয়ে ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন।

এর আগে রাজস্থান চোটের কারণে হারিয়েছে আরেক ইংলিশ তারকা, পেসার জোফরা আর্চারকে। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে পাওয়া নিয়েও সংশয় আছে এবার।

কেননা আপাতত ক্রিকেট থেকে স্বেচ্ছা নির্বাসনে আছেন স্টোকস। সবমিলিয়ে মোস্তাফিজদের সামনে আইপিএলের দ্বিতীয় লেগে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিত...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা