খেলা
মেসি-রোনালদো

একই দলে দেখা যাচ্ছে না শিগগিরই!

স্পোর্টস ডেস্ক: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো ইউরোপীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, যে ক্রিশ্চিয়ানো রোনালদো দল ছাড়ছেন। শোনা যাচ্ছিলো পিএসজিও নাকি লিওনেল মেসি, নেইমার, আর কিলিয়ান এমবাপের সঙ্গে তাকে দলে ভিড়িয়ে তারার হাট বসাতে চাইছে ক্লাবে।

তবে সেই গুঞ্জনে গতকাল রীতিমতো পানিই ঢেলে দিয়েছেন জুভেন্তাস কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি।

জানিয়ে দিয়েছেন, দল ছাড়ছেন না রোনালদো। জুভেন্তাসে সুখ মিলছে না। সুখের পায়রা খুঁজতে তাই তিনি পাড়ি জমাবেন অন্য কোনো ক্লাবে। রোনালদোকে নিয়ে গুঞ্জনটা ছিল এমনই।

তবে জুভেন্তাস কোচ জানালেন, তেমন কোনো সমস্যা কখনোই হয়নি দলটির কিংবা রোনালদোরও।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অ্যালেগ্রি বলেছেন, ‘রোনালদো আমাকে বলেছে যে সে জুভেন্তাসেই থাকছে। সে ক্লাব ছাড়ছে না, আর এখানে কোনো সমস্যাই ছিল না তার, এখনো নেই। সে এখন অনুশীলনে পূর্ণ মনোযোগ দিচ্ছে।’

এরপর ইউরোপীয় দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানান, রোনালদোকে দলে ভেড়ানোর কথা কখনোই ভাবেনি পিএসজি। এর ফলে ফুটবলপ্রেমীদের লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর একই দলে খেলার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে না এখনই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা