খেলা

শুরু হলো ডিআরইউ ইনডোর গেমস

স্পোর্টস ডেস্ক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ব্যবস্থাপনায় শুরু হয়েছে ইনডোর গেমস-২০২১। রোববার (২২ আগস্ট) দাবা ইভেন্ট দিয়ে ডিআরইউ মিলনায়তনে গেমসের উদ্বোধন করা হয়।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা। এসময় উপস্থিত ছিলেন- ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, সদস্য মো. মাহবুবুর রহমানসহ অন্য নেতারা।

এবারের গেমসে পুরুষ ও নারী সদস্যদের ২২ ইভেন্টের পাশাপাশি সদস্যদের স্ত্রী ও সন্তানদেরও ইভেন্ট রয়েছে। ইনডোর গেমসে সেরা ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হবে। এই প্রতিযোগিতার পুরুষ সদস্যদের ইভেন্টগুলো হলো- অ্যাথলেটিক্স (২০০মি. ও ৪০০ মি. স্প্রিন্ট), দাবা, টেবিল টেনিস (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন (একক), ক্যারম (একক ও দ্বৈত), অকশন ব্রিজ, কল ব্রিজ, অ্যার্চারি, গোলক নিক্ষেপ, শ্যুটিং ও সাঁতার।

নারী সদস্যদের ইভেন্টগুলো হলো- অ্যাথলেটিক্স (১০০ মিটার স্প্রিন্ট), টেবিল টেনিস (একক), ক্যারম (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন (একক), সাঁতার, শ্যুটিং ও লুডু।
সদস্যদের সন্তানদের বয়সভিত্তিক ইভেন্ট দুটি হলো- ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্ট। সদস্যদের স্ত্রীদের ইভেন্ট হলো- মার্বেল দৌড়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা