খেলা

নেতৃত্ব নিয়ে সৌরভের সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-র খরায় ভুগছে ভারত। শেষ ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল ২০১৩ সালে। তারপর থেকে টানা ব্যর্থ ভারত ক্রিকেট দল। এবার সুযোগ পেয়েও হাত ছাড়া হলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি।

ফেভারিট হিসাবে খেলতে নেমে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির হিসাব মিলাতে পারেনি টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে ফাইনাল হেরে লজ্জায় ডুবেছে তারা। এমন হারের পর অনেকই কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। দাবি করছে নেতৃত্বে বদল আনার।

কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন ‘অন্য সবাই যাই বলুক-এখনই নেতৃত্বে বদল আনতে চাই না।’

কিউইদের কাছে টেস্ট চ্যাম্পিয়শিপে ফাইনালে হারের ব্যর্থতা মাথায় রেখে সৌরভ বলেন, এক ম্যাচ দিয়ে বিবেচনা না করে আমি বলবো- টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য সকলের অবদান রয়েছে। চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ রান সংগ্রাহক অজিঙ্কা রাহানে। আবার মোহাম্মদ শামি আর ইশান্ত শর্মার অবদানও ভুললে চলবে না। ইশান্তের মত ১০০ টেস্ট খেলা মোটেই ছোট বিষয় নয়। কপিল দেবের পর একমাত্র বোলার হিসাবে এই কৃতিত্ব গড়েছে ও। রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, অধিনায়ক বিরাট কোহলির অবদান মনে রাখতে হবে। সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন পুরো সফরেই ভাল খেলেছে।’

সৌরভ মনে করেন- ফাইনালে খেলার যোগ্য ভারত ও নিউজিল্যান্ড-দুই দলই, ‘নিউজিল্যান্ড ও ভারত দুই দলই দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে। এ কারনেই দুই দল ফাইনালে উঠেছে। তবে পরের বার বেশ কিছু পরিবর্তন হবে। গত বছর করোনা পরিস্থিতির জন্য অনেক সিরিজ বাতিল হয়ে গিয়েছিল। এবার এসব ব্যাপার নজরে থাকবে।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

ইরান-ওমানের কৌশলগত আলোচনা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে। দ...

১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ...

২৫ দিনের গ্যাস সংকটে মিলছে স্বস্তি

টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর দেশে সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখ...

সশস্ত্র নকশাল দমন হলেও ‘মানসিক নকশাল’ এখনো আছে: মোদি

ভারতে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংসতা অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে বলে দাব...

 কম ঘুমে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

বেশি কাজ করার জন্য নিয়মিত ঘুম কমিয়ে দেওয়া অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা