খেলা

সেমিফাইনালে ইতালি

ক্রীড়া ডেস্ক : বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ২-১ গোলে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি। সেখানে রবার্তো মানচিনির দলটির প্রতিপক্ষ তিন বারের চ্যাম্পিয়ন স্পেন।

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রতিটি ম্যাচেই খুনে মেজাজ দেখিয়েছে বনুচ্চি-ইনসিনিয়ে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অন্যতম ফেভারিট বেলজিয়ামের বিপক্ষে তো রক্ষণ জমাট রেখে অল আউট খেলে ম্যাচ জিতে নিয়েছে।

আলিয়াঞ্জ এরিনাতে শুরু থেকে বল দখলে এগিয়ে থেকে ইতালি আক্রমণে যায়। প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে ব্যস্তও থেকেছে। প্রথমার্ধেই ম্যাচের তিনটি গোল হয়েছে। যদিও ম্যাচের ১৩ মিনিটে ইতালির বনুচ্চির প্রচেষ্টা জালে জড়ালে অফসাইডের কারণে গোলের বাঁশি বাজেনি।

বেলজিয়াম অবশ্য নিজেদের রক্ষণ সামলিয়ে পাল্টা আঘাত হানার চেষ্টা করেছে। দুটি সুযোগ ছিল দেখার মতো। কিন্তু গোলকিপার দোনারুম্মার দৃঢ়তায় লক্ষ্যভেদ করতে পারেনি।

২২ মিনিটে ডি ব্রুইনের শট পোস্টে ঢোকার মুহুর্তে গোলকিপার হাত দিয়ে প্রতিহত করেন।চার মিনিট পর লুকাকু বক্সে ঢুকে বা পায়ের শট নিলেও গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

একটু পরই ইতালির ইনসিগনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৩১ মিনিটে ১৯৬৮ চ্যাম্পিয়নরা ঠিকই উল্লাসে মেতে উঠে। নিকোলো বারেল্লা গোল করে দলকে এগিয়ে নেন।ভেরাত্তির পাসে বক্সের ভিতরে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জায়গা করে নিয়ে ডান পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করেন এই মিডফিল্ডার।

বিরতির ঠিক এক মিনিট আগে রবার্তো মানচিনির দল ব্যবধান বাড়িয়ে নেয়। এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরালো বাঁকানো শটে জাল কাঁপান ইনসিনিয়ে।

দুই গোলে পিছিয়ে থেকে বেলজিয়াম ম্যাচে ফেরার চেষ্টা করে। যোগ করা সময়ে সফল হয়েছে। দোকুকে বাধা দেন লরেঞ্জো। পেনাল্টির বাঁশি বেজে উঠে। রোমেরো লুকাকু পেনাল্টি থেকে গোলকিপারের বিপরীত দিক দিয়ে গোল করে ব্যবধান কমিয়ে আনেন।

বিরতির পর ইতালির আক্রমণে তেজ কমেনি। পাল্টা আক্রমণ শানিয়েছে বেলজিয়ানরাও। কিন্তু এই অর্ধে কোনো দলই গোলসংখ্যা বাড়াতে পারেনি। তবে বেলজিয়াম ৬১ মিনিটে ভালো সুযোগ পেয়েও ম্যাচে সমতা ফেরাতে পারেনি। ব্রইনের ক্রসে লুকাকু লক্ষ্যভেদ করতে ব্যর্থ। ৮ মিনিট পর সতীর্থের ক্রস থেকে লুকাকু পোস্টের সামনে থেকে হেড করতে পারেননি।

আর মানচিনির ইতালি তো এই অর্ধেও আক্রমণ করে গেছে। স্পিনাজোলা ও বেরেল্লারা সুযোগ নষ্ট করেছেন। ফিনিসিং ব্যর্থতায় গোল পাওয়া হয়নি। আবার বেলজিয়ান গোলকিপার কোর্তোয়ার অবদানও কম নয়। তেকাঠির নিচে ছিলেন সজাগ।

তবে এই অর্ধে ইতালি গোল করতে না পারলেও সমস্যায় পড়তে হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলে স্কোরলাইন রেখে মানচিনির দল শেষ চারে জায়গা করে নিয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা