খেলা

সুইজারল্যান্ডকে কাঁদিয়ে সেমিফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডকে কাঁদিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সুইসদের গোলরক্ষক সোমার তো রীতিমত দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে গিয়ে হার মানে সুইসরা। আর কষ্টার্জিত এই জয়ে আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠলো লুইস এনরিকের শিষ্যরা।

শুক্রবার রাতে রাশিয়ার ক্রেস্তোভস্কি স্টেডিয়ামে আসরের প্রথম কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে জিতেছে স্পেন। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে সমতা বিরাজ করায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। তাতেও ফল না আসায় পেনাল্টি শুট-আউটে নির্ধারিত হয় বিজয়ী দল। সুইসদের বিপক্ষে এই নিয়ে শেষ ২৩ বারের সম্মুখসমরে ১৭তম জয় তুলে নিল স্প্যানিশরা। তারা হেরেছে মাত্র একটিতে, ড্র ৫টিতে।

পেনাল্টি শুটআউটের শুরুতেই ধাক্কা খায় স্পেন। সার্জিও বুসকেতসের শট পোস্টে প্রতিহত হয়। কিন্তু লক্ষ্যভেদ করেন সুইজারল্যান্ডের গাভরানোভিচ। দানি ওমলার গোলে সমতায় ফেরে স্পেন। এরপর ফ্যাবিয়ানের পেনাল্টি শট ঠেকিয়ে দেন উনাই। জবাবে রদ্রির শট ঠেকান সোমার। এরপর আকাঞ্জির শট ঠেকিয়ে দেন স্পেন গোলরক্ষক। তবে মোরেনো লক্ষ্যভেদ করে স্পেনকে এগিয়ে দেন। এরপর সুইজারল্যান্ডের ভার্গাসের পেনাল্টি মিসের পর মিকেলের গোলে ভাগ্য খুলে যায় স্পেনের। শেষ শট আর নিতে হয়নি।

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে কাঁদিয়ে চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠে চমকে দিয়েছিল সুইজারল্যান্ড।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা