খেলা

ফুটবলকে বিদায় বললেন বিশ্বজয়ী ফুটবলার ক্রুস

স্পোর্টস ডেস্ক: চলছে উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ লীগ (ইউরো )। ইংল্যান্ডের কাছে হেরে এবারের ইউরো থেকে বিদায় নিয়েছে জার্মানি। ২০১৪ বিশ্বকাপ জয়ের পর আরও একটি টুর্নামেন্টে ব্যর্থ হলো তারা।

এরপরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন দেশটির হয়ে বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার টনি ক্রুস।

নিজের ক্লাব রিয়াল মাদ্রিদের খেলায় মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

৩১ বছর বয়সী ক্রুস জার্মানদের হয়ে ১০৬টি ম্যাচে মাঠে নেমেছেন। যৌথভাবে দেশের হয়ে সপ্তম সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তিনি। জার্মানির হয়ে ১৭টি গোলও করেছেন রিয়াল তারকা।

মূলত ইংল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হারার পর থেকে তীব্র সমালোচনা শুরু হয় জার্মান ফুটবলারদের নিয়ে। ওই সমালোচনা সহ্য করতে না পেরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন এই মিডফিল্ডার।

যদিও তিনি জানিয়েছেন, ক্লাবে বাড়তি মনোযোগ দিতে ও পরিবারকে সময় দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

অবসর প্রসঙ্গে ক্রুস বলেন, ‘অনেক দিন ধরেই আমি নিজের কাছে পরিষ্কার ছিলাম যে, ২০২২ বিশ্বকাপে খেলতে পারব না। মূল কারণ হচ্ছে আমি আগামী কয়েক বছর রিয়াল মাদ্রিদে নিজের লক্ষ্যের ব্যাপারে মনোযোগী হতে চাই। জাতীয় দলের হয়ে ১১ বছর খেলার পর আমি এখন জাতীয় দলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি। আর একজন স্বামী ও বাবা হিসেবে, সেদিকেও সময় দিতে চাই।’

‘এত লম্বা সময় ধরে এই জার্সি পরতে পারা ছিল আমার জন্য সম্মানের। খুব গর্ব আর ভালোবাসা নিয়ে এটা পরেছিলাম। সব ভক্ত ও সমর্থকদের ধন্যবাদ জানাই, যারা আমাকে তাদের প্রশংসা ও ভালোবাসা দিয়ে সমর্থন করে গেছেন। সমালোচকদেরও ধন্যবাদ জানাই তাদের বাড়তি প্রেরণার জন্য।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা