খেলা

ব্রাজিল ম্যাচে আর্জেন্টিনার,আর্জেন্টিনা ম্যাচে ব্রাজিলের রেফারি

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হবে আজ শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় দিকে।প্রথম ম্যাচে লড়বে পেরু ও প্যারাগুয়ে। পরে ভোর ৬টায় মাঠে নামবে ব্রাজিল, প্রতিপক্ষ চিলি। রোববার ভোরে হবে উরুগুয়ে-কলম্বিয়া ও আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ।

আয়োজক সংস্থা কনমেবল এরই মধ্যে কোয়ার্টার ফাইনালের জন্য রেফারির তালিকা চূড়ান্ত করে ফেলেছে। মজার বিষয় হলো, আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচে থাকছেন ব্রাজিলিয়ার রেফারি আর ব্রাজিলের ম্যাচটি পরিচালনা করবেন আর্জেন্টাইন রেফারি।

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে মূল রেফারি হিসেবে থাকবেন ব্রাজিলের ৩৯ বছর বয়সী রেফারি উইল্টন সাম্পাইও। আর ব্রাজিল-চিলি ম্যাচে বাঁশি হাতে মাঠে দৌড়াবেন আর্জেন্টিনার ৪৬ বছর বয়সী রেফারি প্যাট্রিসিও লুস্তাও। তিনি প্রায় ১০ বছর ধরে রেফারিং করছেন।

চলতি আসরে এরই মধ্যে আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যকার গ্রুপপর্বের ম্যাচে দায়িত্ব পালন করেছেন উইল্টন। সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। ম্যাচটিতে মোট ৫টি হলুদ কার্ড দেখিয়েছেন উইল্টন।

উরুগুয়ের এডিনসন কাভানি একটি পেনাল্টির আবেদন করলেও, সাড়া দেননি এ রেফারি। সবমিলিয়ে এখনও পর্যন্ত আর্জেন্টিনার তিনটি ম্যাচে রেফারি ছিলেন উইল্টন। প্রথমবার ২০১৭ সালের বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে ম্যাচে। সেদিন ০-০ গোলে ড্র হয় খেলা।

পরে ২০১৯ সালের কোপার গ্রুপপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দায়িত্ব ছিলেন তিনি। সেই ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। সেদিন দুই দলের পক্ষেই একবার করে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন উইল্টন।

কোপা আমেরিকার কোয়ার্টারের চার ম্যাচের রেফারি

পেরু-প্যারাগুয়ে : এস্তেবান অস্তোজিচ (উরুগুয়ে)
ব্রাজিল-চিলি : প্যাট্রিসিও লুস্তাও (আর্জেন্টিনা)
কলম্বিয়া-উরগুয়ে : হেসুস গিল মানজানো (স্পেন)
আর্জেন্টিনা-ইকুয়েডর : উইউল্টন সাম্পাইও (ব্রাজিল)

আর্জেন্টিনার ম্যাচে উইল্টনের সঙ্গে দুই লাইন্সম্যানও থাকছেন ব্রাজিল থেকে। তারা হলেন দানিলো মানিস ও ব্রুনো পায়ারস। এছাড়া ফোর্থ অফিসিয়াল হিসেবে প্যারাগুয়ের ভিক্টর কারিলো এবং ভিডিও এসিস্ট্যান্ট রেফারি হিসেবে থাকছেন ব্রাজিল ওয়াগনার রিওয়ে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা