খেলা

পোলার্ড তাণ্ডবে ক্যারিবিয়ানদের জয়

স্পোর্টস ডেস্ক : চতুর্থ টি-টোয়েন্টি জিতে সিরিজে ২-২ সমতা ফিরিয়েছে ক্যারিবিয়ানরা। উইন্ডিজের ১৮ ওভারে করা ১২৪ রান ২০ ওভার শেষে গিয়ে থামে ১৬৭-তে। যে তাণ্ডবের কারিগর পোলার্ড।

টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছিল প্রোটিয়ারা। ছয় ওভারে ষাটের কাছাকাছি রান করা দলটাই পরের ৪৩ রান করতে খেলে ফেলে ১৬তম ওভারটাও! রানের গতি থামিয়ে দেওয়ার পুরো কৃতিত্বটাই জর্জ লিন্ড ও তাবরাইজ শামসির। দুইজনে মিলে আট ওভারে রান দিয়েছেন মোটে ২৯!

তাদের ওভার শেষ হতেই রান বাড়তে থাকে। তার পুরো কৃতিত্ব অবশ্যই পোলার্ডের। ১১ বলে ৭ রান করা তিনিই কিনা ইনিংস শেষ করলেন ২৫ বলে ৫১ রান নিয়ে।

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শুরুতেই ব্রেক থ্রু এনে দেন গেইল। সে ধাক্কা আর সামলেই উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা।প্রতিরোধ যা গড়েছিলেন, এক কুইন্টন ডি ককই। এই ব্যাটসম্যান করেন ৪৩ বলে ৬০ রান। ইনিংসের ১৮তম ওভারে তার উইকেট হারানোর পর পথও হারায় দলটি। শেষে কাগিসো রাবাদা একটা চেষ্টা করেছিলেন ১২ বলে ১৬ রান করে। কিন্তু দল ১৪৬ রানের বেশি করতে পারেনি। ফলে ২১ রানের হারই কপালে জোটে তাদের।

তবে তাদের এই হারের পেছনে বড় কারণ ব্রাভো। ১৯ রানে তিনি শিকার করেছেন ৪ উইকেট, যা তার ক্যারিয়ার-সেরাও। তাতে ভর করেই সিরিজে সমতা ফিরিয়েছে উইন্ডিজ। কাল শনিবার রাতে সিরিজের শেষ ম্যাচ খেলবে দুই দল।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা